Thakurnagar: রামনবমীর সকালে ঠাকুরনগরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, রক্তাক্ত অবস্থায় আনা হয় আরজি করে; ধৃত ১

Thakurnagar: রামনবমীর সকালে ঠাকুরনগরের বড়া এলাকায় গুলিবিদ্ধ বিজেপি কর্মী। স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে ফেরার পথে রাস্তাতেই গুলিবিদ্ধ হন বছর ষাটের প্রবীণ বিজেপি কর্মী আশুতোষ বিশ্বাস। আহতের বাড়ি গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগর এলাকায়। গুরুতর আহত অবস্থায় কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন জখম বিজেপি কর্মী। কিন্তু কেন টার্গেট করা হল ওই বিজেপি কর্মীকে? তদন্তে পুলিশ।

ইতিমধ্যেই বিজেপি কর্মীকে গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতের নাম তপন বালা। আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তপন বালাকে। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি করা হয়ে থাকতে পারে বিজেপি কর্মীকে। তবে তপন ছাড়া বাকি কেউ যুক্ত কিনা, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

CRIME

স্থানীয় সূত্রে খবর, আশুতোষ বিশ্বাসের স্ত্রী লিপিকা বিরাটিতে ফুল বিক্রি করেন। রবিবার সকালে ঠাকুরনগর স্টেশনে তাকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে গুলি করা হয়। বড়া বকুলতলা এলাকায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

ধৃত তপনও ফুল বিক্রেতা বলে জানা গিয়েছে। আর তাই ব্যবসায়িক শত্রুতার জেরেই গুলি চলে থাকতে পারে বলে অনুমান পুলিশের। কী কারণে দলের দীর্ঘদিনের পুরোনো কর্মীকে গুলি করা হল, তা নিয়ে পুলিশি তদন্তের দাবি তুলেছে বিজেপি। তৃণমূলের পক্ষ থেকেও নিন্দা জানিয়ে তদন্তের দাবি তোলা হয়েছে। ঘটনায় রাজনৈতিক কোনও যোগ নেই বলেও দাবি তৃণমূলের। যদিও রামনবমীর সকালে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+