রাজভবন থেকে লোকভবন, নতুন নামে জনমুখী উদ্যোগের সূচনা পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে নয়া পালাবদল। রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক ভবন 'রাজভবন' এর নাম আনুষ্ঠানিকভাবে বদলে হল 'লোকভবন'। শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে উপস্থিত থেকে এই নাম পরিবর্তনের প্রতীকী অনুষ্ঠান সম্পন্ন করেন। কলকাতা হোক বা দার্জিলিং রাজভবনের নতুন পরিচয় এ বার সর্বত্র একই।
রাজ্যপাল দপ্তরের তরফে প্রকাশিত এক ভিডিয়োয় দেখা যায়, ভবনের নামফলক থেকে 'রাজ' শব্দটি খুলে ফেলে তার জায়গায় 'লোক' বসাচ্ছেন রাজ্যপাল নিজেই। ঐতিহাসিক নাম পরিবর্তনের এই দৃশ্য ঘিরে দপ্তরের আধিকারিক, কর্মী ও নিরাপত্তা রক্ষীদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

কেন্দ্রের নির্দেশে বাংলা প্রথম প্রয়োগ করল নতুন নাম, গত ২৫ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশজুড়ে সব রাজভবনের নাম 'লোকভবন' করার বিজ্ঞপ্তি জারি করে। সেই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গই প্রথম পদক্ষেপ করল বলে রাজভবন সূত্রে দাবি।
রাজ্যপাল বোসের মতে, "নতুন নামের মধ্য দিয়েই ভবনের চরিত্র আরও জনমুখী হয়ে উঠবে।"
সামাজিক মাধ্যমে নিজের ভাবনা তুলে ধরে রাজ্যপাল লেখেন
২০২৩ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে প্রতীকী চাবি তুলে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজভবনের দরজা উন্মুক্ত করার মধ্য দিয়েই 'জনরাজভবন' এর পথচলা শুরু। গত তিন বছরে সেই উদ্যোগে একাধিক কল্যাণমূলক কাজ হয়েছে, সাধারণ মানুষের অভিযোগ, দাবি ও প্রয়োজন মেটাতে প্রশাসনিক তৎপরতাও বেড়েছে।
রাজ্যপালের কথায়, "জরুরি পরিস্থিতিতে, তা রাজনৈতিক হিংসা হোক বা প্রাকৃতিক দুর্যোগ, রাজভবন সব সময় মানুষের পাশে থেকেছে। লোকভবন নামটি সেই মানবিক দায়িত্ববোধকেই আরও জোরদার করে।"
নেতাজি ও রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা
ভিডিয়োর শুরুতেই দেখা যায়, রাজ্যপাল প্রথমে রাজভবনের ভিতরে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির সামনে প্রণাম করছেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির প্রতিও শ্রদ্ধা জানান তিনি। এরপর অশোকস্তম্ভের নীচে থাকা নামফলক থেকে 'রাজভবন কলকাতা' লেখা সরিয়ে 'লোকভবন কলকাতা' বসিয়ে দেন রাজ্যপাল বোস।
রাজনীতি নয়, মানুষের কাছে আরও কাছে আসার প্রতীক
রাজ্যের সাংবিধানিক প্রধানের মতে, এই নাম পরিবর্তন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি কেন্দ্রীয় সরকারের 'বিকশিত ভারত' উদ্যোগের অংশ হিসেবে জনগণের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও সুদৃঢ় করার প্রতীক। পশ্চিমবঙ্গের রাজভবন নতুন পরিচয়ে এখন থেকে 'লোকভবন', অর্থাৎ মানুষের ভবন।












Click it and Unblock the Notifications