বড় ঘোষণা নবান্নের! এবার থেকে বিবাহিত ও ডিভোর্সি মেয়েরাও পাবেন এই বিশেষ আর্থিক সুবিধা, কোন ক্ষেত্রে জানেন?

কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু যদি অবসরের আগেই হয়, তাহলে তাঁর আর্থিক প্রাপ্য নিয়ে এবার বড় পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। অর্থ দফতরের পেনশন শাখার নতুন বিজ্ঞপ্তি অনুসারে, মৃত কর্মীর বিবাহিত এবং বিবাহবিচ্ছিন্না কন্যারাও এখন থেকে আর্থিক সুবিধার দাবিদার হিসেবে গণ্য হতে পারবেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গ পরিষেবা (West Bengal Services) বিধি, ১৯৭১-এ সংশোধন আনা হয়েছে। আগের নিয়মে স্বামী অথবা স্ত্রী, অবিবাহিত অথবা বিধবা কন্যা, পুত্র অথবা সৎপুত্র, নাবালক ভাই, বাবা-মা এবং অবিবাহিত অথবা বিধবা বোন, এঁরাই সুবিধাভোগীর তালিকায় থাকতেন। বিবাহিত বা ডিভোর্সি কোনও কন্যা থাকলে সেই তালিকায় না থাকায় বহু ক্ষেত্রে আর্থিক প্রাপ্য থেকে বাদ পড়তেন।

দফতর সূত্রে জানা গিয়েছে যে, অনেক সময় কর্মীর একমাত্র নিকট আত্মীয় হিসেবে বিবাহিত অথবা বিবাহবিচ্ছিন্না কন্যাই থাকতেন। কিন্তু পুরনো নিয়ম অনুসারে তাঁরা কোনও সুবিধা পেতে পারতেন না। নতুন সংশোধনটি হওয়ার ফলে সেই সমস্যা মিটে যাবে। এমনকি আগে যেসমস্ত দাবি ঝুলে ছিল, সেগুলিও নতুন নিয়ম মেনে আবারও খতিয়ে দেখার সুযোগ থাকছে।

এই সিদ্ধান্তকে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি স্বাগত জানিয়েছে। তাদের মতে, বর্তমান সামাজিক বাস্তবতা মাথায় রেখেই এইরকম একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা উত্তরাধিকারীদের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+