West Bengal News: শহর থেকে শহরতলি, একের পর এক শ্যুটআউট! প্রশ্নে আইনশৃঙ্খলা

West Bengal News: ভোট মিটে গেলেও এখনও শান্ত না বাংলা। বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আর এর মধ্যেই শহর এবং শহরতলী জুড়ে দুস্কৃতী তাণ্ডব। গত ২৪ ঘন্টায় একের পর এক জায়গায় চলল গুলি।

যা নিয়ে অনেকেই বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, প্রকাশ্যে বন্দুকবাজের তাণ্ডবে আতঙ্কিত মানুষও (West Bengal News)।

West Bengal News

West Bengal News: ফিল্মি কায়দায় গুলি বেলঘড়িয়ায়

ব্যস্ততম এলাকা (West Bengal News) বেলঘরিয়ার রথতলা মোড়। আর সেখানে একেবারে প্রকাশ্য দিবালকে শুটআউট (Shootout in Belgharia)। বাইক থেকে এক গাড়ি ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। কোনও রকমে প্রাণে বেঁচে যান ওই ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর নাম অজয় মণ্ডল।

শনিবার দুপুরে বারাকপুর থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। আর সেই সময় বেলঘরিয়ার কাছে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। যা নিয়ে একেবারে হুড়িহুড়ি পড়ে যায়। ঘটনার তদন্তে উচ্চপদস্থ আধিকারিকরা। কেন এবং কীভাবে গুলি তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যবসায়ী এবং গাড়ির চালককে জেরা করছেন পুলিশ আধিকারিকরা।

West Bengal News: গুলি চলল খোদ কলকাতায়

গুলি চলল খাস কলকাতাতেও। কলকাতার (West Bengal News) মির্জা গালিব স্ট্রিটে শুক্রবার মধ্যরাতে গুলি ((Shootout at kolkata) চলে। পার্কিং নিয়ে বচসা। আর সেই বচসা থেকেই ছলে গুলি। আর তাতে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই যুবকের চিকিৎসা চলছে। পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় এক দুস্কৃতিরা। তবে এভাবে কলকাতায় গুলি চলায় আতঙ্কে সেখানকার মানুষ।

West Bengal News: গুলি চলে বসিরহাটেও

শুক্রবার রাতে গুলি চলে বসিরহাটেও (West Bengal News)। এক যুবককে লক্ষ্য করে বেশ কয়েকজন দুস্কৃতিরা এলোপাথাড়ি গুলি চালায়। যদিও কোনও রকমে বেঁচে গিয়েছেন ওই যুবক। একের পর এক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বাংলার পরিস্থিতি খুব খারাপ। আর সেটাই একের পর এক ঘটনায় প্রমাণ। যদিও তা অস্বীকার করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলায় এখন পরিস্থিতি অনেক স্বাভাবিক। পুলিশ -প্রশাসন অনেক ভালো কাজ করছেন।

তবে একের পর এক ঘটনায় রাজ্যজুড়ে আতঙ্কের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+