এপ্রিলে রাজ্যসভার নির্বাচন, তৃণমূল কংগ্রেসের ৪ প্রার্থীর নাম নিয়ে জল্পনা তুঙ্গে

এপ্রিলে রাজ্যসভার নির্বাচন, তৃণমূলের ৪ প্রার্থীর নাম নিয়ে জল্পনা তুঙ্গে

মিনি বিধানসভা নির্বাচনের উত্তাপের মধ্যেই ভোট হতে চলেছে রাজ্যসভার। এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ থেকে ৫ জনের নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে। ওই পাঁচটি আসনেই নির্বাচন হবে। যার মধ্যে ৪ টি আসনে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত। অপর আসনে বাম ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হলে, সেই প্রার্থী জিততে পারেন। তবে তৃণমূলের ৪ জন প্রার্থী কারা কারা তা নিয়ে দলেই জল্পনা তুঙ্গে। যা নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এপ্রিলে মেয়াদ শেষ হচ্ছে যাঁদের

এপ্রিলে মেয়াদ শেষ হচ্ছে যাঁদের

এপ্রিলে সারা দেশে ৫৫ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে সেই তালিকায় রয়েছেন মনীশ গুপ্ত, কেডি সিং, আহমেদ হাসান, যোগেন চৌধুরী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এখনও নির্বাচনী বিজ্ঞপ্তি জারি না হলেও, দিন কয়েকের মধ্যে তা জারি হয়ে যেতে পারে।

ধরে নেওয়া হচ্ছে যাঁরা ফের সুযোগ পাবেন না

ধরে নেওয়া হচ্ছে যাঁরা ফের সুযোগ পাবেন না

ওপরের তালিকায় কেডি সিং, আহমেদ হাসান ফের সুযোগ পাচ্ছেন না বলেই জানা গিয়েছে। যোগেন চৌধুরীর জায়গাতেও নতুন মুখ আনা হতে পারে বলে সূত্রের খবর।

 তৃণমূলের তালিকায় রাজনৈতিক মুখ

তৃণমূলের তালিকায় রাজনৈতিক মুখ

প্রাথমিক ভাবে তৃণমূলের অন্দরমহলে তিনটি রাজনৈতিক মুখ ঘোরা ফেরা করছে। তার মধ্যে শুরুতেই রয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। এছাড়াও রয়েছেন, উত্তর মালদার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর এবং তৃণমূলের ডিজিটাল টিমের আহ্বায়ক দীপ্তাংশু চৌধুরী। আহমেদ হাসানের বিকল্প হিসেবে মৌসম বেনজির নূর রাজ্যসভায় যেতে পারেন।

তৃণমূলের তালিকায় শিল্পী ও সাংস্কৃতি জগতের মুখ

তৃণমূলের তালিকায় শিল্পী ও সাংস্কৃতি জগতের মুখ

তৃণমূলের রাজ্যসভার সম্ভাব্য প্রার্থী তালিকায় শিল্পী ও সাংস্কৃতি জগতের প্রতিনিধিদেরও দেখা যেতে পারে। যে কয়েকটি নাম ঘোরা ফেরা করছে তাঁদের মধ্যে রয়েছেন সঙ্গীত শিল্পী গৌতম ঘোষ এবং অভিনেত্রী ইন্দ্রাণী হালদার।

ফের যাঁরা মনোনয়ন পেতে পারেন

ফের যাঁরা মনোনয়ন পেতে পারেন

সূত্রের খবর অনুযায়ী ফের মনোনয়ন দেওয়া হতে পারে মনীশ গুপ্তকে। ২০১৬-র নির্বাচনে হারার পরে তাঁকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল। সেই অর্থে তিনি ৬ বছর রাজ্যসভায় কাটাতে পারেননি। অন্যদিকে সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের কর্মসূচিতে পাওয়া গিয়েছে।

তবে যেসব নামই চর্চায় থাকুক না কেন, তা নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+