এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কার্যালয়ের চারজন উচ্চপদস্থ কর্মকর্তা-সহ মোট পাঁচজন WBCS (একজিকিউটিভ) অফিসারের রদবদল করা হলো। প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রস্তাবের ভিত্তিতে এই বদলিগুলি কার্যকর হয়।
ব্যক্তিগত ও প্রশাসনিক সংস্কার (P&AR) দফতরের নির্দেশ অনুযায়ী, ডেপুটি সিইও সুব্রত পালকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে সরিয়ে দেওয়া হয়েছে।

মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কার্যালয়ের অতিরিক্ত সচিব নরেন্দ্রনাথ দত্তকে শ্রম দফতরের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই পদে থাকা সুপ্রিয়া দাসকেও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতরে অতিরিক্ত সচিব হিসেবে পাঠানো হয়েছে।
সিইও অফিসের যুগ্ম সচিব মিঠু সরকারকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত সচিব রাহুল নাথকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে আনা হয়েছে।
নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এসব বদলিকে নির্বাচনের আগে রুটিন প্রক্রিয়া উল্লেখ করে বলেন, "নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই এমন পদক্ষেপ।" বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মকর্তারা অবিলম্বে নতুন পদে যোগদান করবেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভা নির্বাচন আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুটি দফায় অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ মে।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের










Click it and Unblock the Notifications