"কপালটাই হয়তো খারাপ", শপথ নেওয়ার জন্য বিধানসভা সিঁড়িতে অবস্থান সায়ন্তিকা, রায়াতের
রাজভবন নয়। বিধানসভাতেই শপথ গ্রহণ করতে চান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা। রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন নবনির্বাচিত দুই বিধায়ক। বেলা বারোটার আগে থেকে বিধানসভায় দুই বিধায়ক উপস্থিত। কিন্তু এই খবর লেখা পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস সাড়া দিলেন না।
রাজভবনেই দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। এই বক্তব্য চিঠি মারফত রাজভবন জানিয়ে দিয়েছিল। তাই নিয়ে জোর রাজনৈতিক সংঘাত হয় শাসক দলের সঙ্গে। বিধানসভার সঙ্গে রাজভবনের আরও একবার নতুন করে টানাপোড়েন চলে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালের ভূমিকায় প্রশ্ন তুলেছেন।

এই অবস্থায় বিধানসভার বাইরের সিঁড়িতে আজ বুধবার বসে পড়লেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাদের কপাল খারাপ। সে কারণেই নির্বাচিত হওয়ার পরেও শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। মানুষের জন্য কাজ করতে চান তাঁরা। খুব কম সময়ের জন্য ভোটে নির্বাচিত হয়েছেন। মানুষের জন্য কাজের সময় কমে যাচ্ছে। কিন্তু রাজ্যপাল তাঁদের ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছেন না। এই অভিযোগ করলেন সায়ন্তিকা।
উপ নির্বাচনে জয়ী হয়েছেন আরেক তৃণমূল বিধায়ক রায়াত হোসেন। তিনিও সায়ন্তিকার সঙ্গে একমত। তাঁরা দুজনেই বিকেল চারটে পর্যন্ত বিধানসভায় অপেক্ষা করবেন। রাজভবন নয়, বিধানসভাতেই তাঁরা শপথ নেবেন। এই মত রায়াতের।
দুই বিধায়ক বুধবার বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। দুপুরের দিকে নব নির্বাচিত দুই বিধায়ক বিধানসভার বাইরে বেরিয়ে আসেন। দুজনের হাতেই প্ল্যাকার্ড দেখতে পাওয়া যায়। বিধানসভাতেই তাঁরা শপথ নেবেন। রাজ্যপাল তাঁদের শপথবাক্য পাঠ করান। এমনই দাবি রয়েছে সেখানে।
এরপর সায়ন্তিকা ও রায়াত বিধানসভার সিঁড়িতে বসে পড়েন। শপথবাক্য পাঠ করার জন্য অবস্থানে বসলেন দুই বিধায়ক। বিকেল চারটা পর্যন্ত তাঁরা সিঁড়িতে বসেই অবস্থান করবেন। এই কথা জানিয়েছেন দু'জনেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications