West Bengal Weather Update: আর মাত্র কয়েক ঘণ্টা! ঝড়ের পূর্বাভাস, সঙ্গে শিলাবৃষ্টিও, বড় পূর্বাভাস হাওয়া অফিসের

West Bengal Weather Update: আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার বদল আসতে চলেছে। আগামী সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমান। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এমনকী কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, দেশজুড়ে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয়। জোড়া ঘুনাবর্ত রয়েছে রাজস্থান এবং আসাম সংলগ্ন এলাকায়।

মধ্যপ্রদেশ এবং তামিলনাডু এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত।আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার উপরও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। যার প্রভাব পড়ছে বাংলায়। আর সেই কারণেই সোমবার থেকে বঙ্গ বৃষ্টির পরিমান বাড়বে বলে পূর্বাভাস। রইল আবহাওয়ার বড় আপডেট (West Bengal Weather Update) -

West Bengal Weather Update

West Bengal Weather Update: একনজরে দক্ষিণবঙ্গের পূর্বাভাস

প্রচণ্ড গরমে পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই অবস্থায় সোমবার থেকেই আবহাওয়ায় বদল আসবে। একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বিকেল কিংবা সন্ধ্যাার দিকে সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। দক্ষিণবঙ্গে আজ শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম।

আগামীকাল রবিবার চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বেশিরভাগ জেলাতে। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

West Bengal Weather Update: কলকাতাতে কেমন থাকবে পূর্বাভাস

আজ শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে তাপমাত্রা বাড়লে। তবে আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অনুমান আবহাওয়াবিদদের। ঝড় বৃষ্টি হতে পারে কলকাতাতেও, পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

West Bengal Weather Update: আজ বৃষ্টির সম্ভাবনা নেই

উত্তরবঙ্গে আজ শনিবার বৃষ্টি হবে না। তবে দার্জিলিং কালিম্পং'য়ে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। তবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির সম্ভাবনা শুধু দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার ও মালদা জেলাতে। সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। এমনকী কয়েকটি জেলায় ঝড় হতে পারে বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+