অভিষেকের পথে দল! উত্তরবঙ্গের ত্রাণে মন্ত্রীদের অনুদানের ডাক, মুখ্যমন্ত্রী দিলেন পাঁচ লক্ষ

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ক্ষয়ক্ষতি সামলাতে এবার দলের অন্দর থেকেই এল উদারতার দৃষ্টান্ত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বেতন থেকে এক লক্ষ টাকা দান করে দেখালেন উদারতার পথ, আর সেই পথেই হাঁটছেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও। নির্দেশ মিলেছে প্রত্যেক মন্ত্রীকে উত্তরবঙ্গের দুর্যোগ তহবিলে জমা দিতে হবে এক লক্ষ টাকা করে।

তৃণমূল সূত্রে খবর, বুধবারই দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ ও উপমুখ্য সচেতক দেবাশিস কুমারের মাধ্যমে মন্ত্রীদের কাছে পাঠানো হয়েছে সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। সেই অ্যাকাউন্টে জমা পড়বে মন্ত্রীদের অনুদান, যা উত্তরবঙ্গের ত্রাণ ও পুনর্গঠনের কাজে ব্যয় করা হবে।

অভিষেকের অনুদানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন তিনি নিজে ৫ লক্ষ টাকা দিচ্ছেন রাজ্য দুর্যোগ তহবিলে। উত্তরবঙ্গ সফরেই তিনি বলেন, "এখন সময় একসঙ্গে থাকার। এই দুর্যোগে যে ক্ষতি হয়েছে, তা পূরণ করতে সরকারের পাশাপাশি মানুষেরও এগিয়ে আসা দরকার।"

অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছিলেন, "উত্তরবঙ্গের জেলাগুলি অভূতপূর্ব দুর্যোগের মুখে। এই মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের সময় সবাই মিলে পাশে দাঁড়ানোই আসল ধর্ম।" তাঁর এই আহ্বানে সাড়া দিয়েই দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যেকে এক লক্ষ টাকা করে দেবেন।

অন্যদিকে, বিজেপিও নিজেদের উদ্যোগেও সাহায্যের হাত বাড়িয়েছে। জানা গেছে, উত্তরবঙ্গের ত্রাণ তহবিলে দলীয় বিধায়কেরা এক মাসের বেতন দান করছেন। পাশাপাশি, দুর্গত পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে তারা।

প্রবল বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ পাহাড় ও তরাইয়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নেমে এসেছিল ভয়াবহ ধস ও বন্যা। অন্তত ২৭ জনের প্রাণ গিয়েছে এই দুর্যোগে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দু'জনেই একে 'মনুষ্যসৃষ্ট বিপর্যয়' বলে মন্তব্য করেছেন। ভুটান থেকে অতিরিক্ত জল ছাড়া নিয়েই তাঁদের অভিযোগ, "ভুটান সরকারেরও এই ক্ষতির দায় ভাগ নিতে হবে।"

রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও গৃহহীনদের নতুন বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। তারইমাঝে তৃণমূলের অন্দরের এই উদার অনুদানের প্রচেষ্টা নজির করে যে উত্তরবঙ্গের পাশে শুধু সরকার নয়, দলও সমানভাবে পাশে থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+