Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দক্ষিণবঙ্গে শীতের প্রথম ঝলক, তাপমাত্রায় পিছিয়ে পড়ল পাহাড়ও! আজকের আবহাওয়ার আপডেট জেনে নিন

নভেম্বরের শুরুতেই বাংলায় শীতের আমেজ স্পষ্ট। শহর থেকে গ্রামের অনেকেই ইতিমধ্যে শীতবস্ত্র বের করে ফেলেছেন। আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণ বলছে বিশেষত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবার পারদের পতন নজরকাড়া। বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে রাতের দিকে ঠান্ডার অনুভূতি আরও বেশি।

বীরভূমের শ্রীনিকেতনে এদিন ন্যূনতম তাপমাত্রা নেমেছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা কালিম্পংয়ের ১৬ ডিগ্রি সেলসিয়াসকেও ছাড়িয়ে গেছে। অর্থাৎ পাহাড়ি হাওয়ার দাপটকে টেক্কা দিয়ে শ্রীনিকেতন এবার শীতের দৌড়ে এগিয়ে।

আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং সহ পাহাড়ি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কুয়াশাও জমতে পারে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আকাশেও মেঘলা ভাব দেখা দিতে পারে।

দক্ষিণবঙ্গে অবশ্য আবহাওয়া বেশিরভাগই শুকনো থাকবে।
পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস নাগাদ ঘোরাফেরা করবে।

কলকাতায় শীতের আলতো ছোঁয়া পাওয়া যাবে, নিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসে।

পূর্ব থেকে মধ্য ও উত্তর থেকে পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে বদলে গিয়েছে। একই ধরনের আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ থেকে ত্রিপুরা সংলগ্ন আকাশে। তবে এর প্রভাব বাংলায় খুব বেশি পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দিনের তাপমাত্রা এখনো খুব বেশি না কমলেও রাত ও ভোরের সময় স্পষ্ট শীতের ছোঁয়া দেখা দিবে। আগামী কয়েকদিন পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+