সাগরের উপর দিয়ে এগিয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণাবর্ত, এপ্রিলের শুরুতেই দুর্যোগের ‘পূর্বাভাস’
সাগর ধরে এগিয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণাবর্ত, এপ্রিলের শুরুতেই দুর্যোগের ‘পূর্বাভাস’
গত ৩ দিন ধরে আন্দামান সাগরের বুকে উঁকি দিচ্ছিল নিম্নচাপে। তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে প্রাক-বর্ষা মরশুমে অগ্রসর হতে শুরু করেছে। বছরের প্রথম ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি না, তা বলবে ভবিষ্যৎ। বর্তমানে এই ঘূর্ণাবর্ত পোর্ট ব্লেয়ারের প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে এবং ইয়াঙ্গুন থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

নিম্নচাপ সুসংহত নয়, তবে অনুকূল পরিবেশ রয়েছে
আবহবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া বছরের প্রথম ঘূর্ণাবর্ত। বে দ্বীপপুঞ্জ থেকে বেশ খানিকটা দূর দিয়ে মায়ানমারের উপকূল অভিমুখে ক্রমেই উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। নিম্নচাপ যদিও খুব সুসংহত নয়, তবে তা শক্তিশালী করার জন্য অনুকূল পরিবেশ রয়েছে সাগরের বুকে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদর্শ শক্তিবৃদ্ধির জন্য।

১২ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা কম
আবহাওয়া বিশেষজ্ঞরা জনিয়েছেন, এই নিম্নচাপ মার্টাবান উপসাগরে প্রায় ২৪ ঘন্টা অবস্থান করার পর ২ এপ্রিল অর্থাৎ শুক্রবার গভীর রাতে মায়ানমার উপকূলের ইয়াঙ্গুন ও তাভয়ের মধ্য দিয়ে অতিক্রম করবে। অনুকূল পরিবেশ পেয়ে নিম্নচাপ আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেয় কি না, তা-ই দেখার। তবে ১২ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। কেননা তার আগেই স্থলভাগ ছুঁয়ে ফেলবে ঘূর্ণাবর্ত।

বছরের প্রথম ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে
মার্চ মাসে আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ সাধারণত দুর্বল থাকে। এপ্রিলের শুরুতে বছরের প্রথম ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে না সাধারণত। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি কোনও ঝুঁকিপূর্ণ ঝড়ের দিকে যাওয়ার পক্ষে অনুকূল নয়। তাই নিম্নচাপ বাসা বাঁধলেও, তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম।

কালবৈশাখীর মরশুমে সাগরে ঘূর্ণিঝড়ের বাসা বাঁধতে শুরু
প্রাক বর্ষার মরশুমে বা কালবৈশাখীর মরশুম এলেই সাগরে ঘূর্ণিঝড় বাসা বাঁধতে শুরু করে। ঘূর্ণিঝড় কোন উপকূলের দিকে ধেয়ে আসতে পারে তা নিয়ে শুরু হয়ে যায় উৎকণ্ঠা। এবার তেমন কোনও সম্ভাবনা তৈরি হয়নি মার্চে। এপ্রিলে আন্দামান সাগরে ঘণীভূত নিম্নচাপ তৈরি হওয়ায় চর্চা শুরু হয়েছে।

বে-দ্বীপপুঞ্জে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি
আবহবিদরা জানিয়েছেন, পরবর্তী ১২ ঘন্টায় সংক্ষিপ্ত সময়ের জন্য এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এন্ট্রেনমেন্ট ফ্যাক্টরে তার শক্তি হ্রাস পাবে এবং এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগেই তীব্রতা হারাতে শুরু করবে। এর ফলে আন্দোমন সাগরের বে-দ্বীপপুঞ্জের পুরো পরিসীমা যেমন ন্যাকোয়ারি, কার নিকোবর, পোর্ট ব্লেয়ার, লং আইল্যান্ডস এবং মায়া বন্দরে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে।












Click it and Unblock the Notifications