'ভূতুড়ে ভোটার' ধরতে ময়দানে ফিরহাদ-উদয়ন! আপনার নামটা ঠিক আছে? কীভাবে দেখবেন জানুন

Voter ID Controversy: ভূতুড়ে ভোটার খুঁজতে ময়দানে তৃণমূলের নেতা-মন্ত্রীরা! উত্তর থেকে দক্ষিণ, একেবারে ভোটার তালিকা হাতে বাড়িতে বাড়িতে পৌঁছেছেন। সেই মতো আজ শনিবার সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ভোটার কার্ড স্ক্রুটিনি করতে দেখা যায়। দিনহাটা পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে যায়।

ভোটার লিস্ট হাতে নিয়ে বাসিন্দাদের বাড়িতে পৌঁছে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের নথি যাচাই করেন তাঁরা। অন্যদিকে এদিন সকাল থেকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ঘুরতে দেখা যায় খোদ মেয়র ফিরহাদ হাকিমকে। ভোটার তালিকা হাতে 'ভূতুড়ে ভোটার' খুঁজতে সবার বাড়ি যান তিনি। তৎপরতা দেখা যায় অন্যান্য কেন্দ্রগুলিতেও।

firhad hakim

  • Voter ID Controversy: ময়দানে কোচবিহারের প্রাক্তন সাংসদ

কলকাতা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই শনিবার সকালেই মাঠে নেমে পড়েন মন্ত্রী উদয়ন গুহ। অন্যদিকে নাটাবাড়ি বিধানসভার জিরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৮/২১৪ নং বুথে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড স্কুটনি করেন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ প্রতিম রায় ।

ভোটার কার্ডের অফলাইন অনলাইন এপিক নম্বর মিলিয়ে দেখেন। পাশাপাশি বুথ লেভেল অফিসার রাকেশ বর্মনের সঙ্গেও বিষয়ে কথা বলেন। এদিন তিনি, সকল ভোটারদের সচেতন করার পাশাপাশি তাদের এপিক নম্বরের সাথে অন্য কোন এপিক নম্বরের মিল রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলেন।

  • Voter ID Controversy: দফায় দফায় চলছে বৈঠক

জানা গিয়েছে, শুধু ফিরহাদ হাকিম নয়, এদিন সকাল থেকে বুথস্তরের সমস্ত কর্মীএবং কাউন্সিলারদেরর সঙ্গে বৈঠক করেছেন সুজিত বসু। বৈঠক করেছেন একাধিক তৃণমূল শীর্ষ নেতা-মন্ত্রীরা। 'ভূতুড়ে ভোটার' ধরতে এখন থেকেই সমস্ত কর্মীকে লাফিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত বৈঠক থেকে। অন্যদিকে হাওড়ায় তৃণমূলের সদর কার্যালয়ে ব্লক সভাপতি, বিধায়কদের নিয়ে বৈঠক করেন হাওড়া সদরের তৃণমূল নেতৃত্ব।

  • Voter ID Controversy: ভোটার লিস্টে আপনার নাম আছে?

ভোটার তালিকায় রহস্যজনক ভাবে নাম বাদ যাচ্ছে! ঢোকানো হচ্ছে 'ভূতুড়ে ভোটার'। আপনার নামটা আছে তো? নিজ নিজ এপিক নং পুট করে ভোটার লিষ্টে নিজের নাম সহ যাবতীয় তথ্য চেক করুন। ক্লিক করতে হবে নির্বাচন কমিশনের লিঙ্কটি । সঙ্গে সঙ্গে খুলে যাবে একটি ওয়েবসাইট। যেটি নির্বাচন কমিশনের। সেখানে যাবতীয় তথ্য দিয়ে আবেদন জানাতে হবে। আর তা করলেই সব তথ্য সামনে চলে আসবে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+