মেয়র হওয়ার পর কী প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের, শোভনকে নিয়ে কী বললেন
আমি দলের প্রোডাক্ট। দল যে ফ্রন্টে গিয়ে কাজ করতে বলবে সেখানে চলে যাব। আচমকা দায়িত্ব নিয়ে এই প্রতিক্রিয়াই জানালেন কলকাতার নব নির্বাচিত মেয়র ফিরহাদ হাকিম।
আমি দলের প্রোডাক্ট। দল যে ফ্রন্টে গিয়ে কাজ করতে বলবে সেখানে চলে যাব। পরিস্থিতি এমন হয়েছে যে আমাকে পুরসভার মেয়রের দায়িত্ব নিতে হয়েছে। কাজ থেমে থাকে না। অনেক কাজ রয়েছে। মানুষের সমস্যা রয়েছে। তা সমাধানের চেষ্টা করব। বেশ কিছু জায়গায় যাদবপুর, টালিগঞ্জে জলের সমস্যা রয়েছে। তা সমাধানের চেষ্টা করব। এছাড়া কয়েকটি জায়গায় আবর্জনার সমস্যা রয়েছে। তাও ঠিক করার চেষ্টা হবে।

আচমকা দায়িত্ব নিয়ে এই প্রতিক্রিয়াই জানালেন কলকাতার নব নির্বাচিত মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, পুরসভার কাজ সুষ্ঠুভাবে চলুক। শহর সুন্দরভাবে চলুক। এটাই বজায় রাখার চেষ্টা করব। যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালনের চেষ্টা করব।
একদিকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, সঙ্গে মেয়রের দায়িত্ব। দুই দায়িত্বই সঠিকভাবে পালনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন ফিরহাদ। শোভন এদিনের বৈঠকে কাউন্সিলর হয়েও ডাক পাননি। সেই প্রসঙ্গ ওঠায় বলেছেন, কেন তিনি ডাক পাননি তা তিনি জানেন না। বরো চেয়ারম্যান বৈঠক ডেকেছিল। শোভন তাঁর খুব ভালো বন্ধু। পারিবারিক সমস্যা কাটিয়ে শোভন ফের একবার ফিরে আসুক। আবার তাঁরা একসঙ্গে মিছিলে হাঁটবেন বলেও আশা প্রকাশ করেছেন ববি হাকিম।
আগামী ছয় মাসের মধ্যে তাঁকে কাউন্সিলর নির্বাচনে জিততে হবে। সেই প্রসঙ্গে অবশ্য বিশেষ ভাবতে রাজি নন ববি। বললেন, এটা দলের ভাবনা। যেখান থেকে দল দাঁড়াতে বলবে, সিদ্ধান্ত নেবে, সেখানেই তিনি দাঁড়াবেন।
প্রসঙ্গত, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ববি হাকিম মেয়র পদে শপথ নেবেন। এদিন ডেপুটি মেয়র পদে অতীন ঘোষ ও পুরসভার চেয়ারপার্সন পদে মালা রায়কেই রেখে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাকী পারিষদদের পদে এসে বেছে নেবেন ফিরহাদ হাকিম। এমনটাই জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications