বন্ধুর পাল্লায় পড়ে নাম খারাপ গুজরাতের মুখ্যমন্ত্রীর, সামনে আনলেন ফিরহাদ হাকিম

বন্ধুর পাল্লায় পড়ে নাম খারাপ গুজরাতের মুখ্যমন্ত্রীর, সামনে আনলেন ফিরহাদ হাকিম

মুখ্যমন্ত্রীর প্রচারেও বিশ্বাস রাখতে পারল না গুজরাতের সব থেকে বড় কোভিড হাসপাতাল। কেন্দ্রের কাছ থেকে যাতে ভেন্টিলেটর পাওয়া যায় তার জন্য আবেদন করা হয়েছে। এই তথ্য প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। এই বিষয়টিকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে তৃণমূল।

 গুজরাতের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ঘিরে শোরগোল

গুজরাতের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ঘিরে শোরগোল

করোনায় নিয়ে সংকটজনক পরিস্থিতিতে রাজ্যের রাজধানী গান্ধীনগর না ছাড়লেও, ৪ এপ্রিল এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। সেদিন তিনি আহমেদাবাদ সিভিল হাসপাতালে গুজরাতে তৈরি ভেন্টিলেটরের উদ্বোধন করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সেদিনেক কাজ ঘিরেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে গুজরাত সরকার। জানা গিয়েছে ওই দিন মুখ্যমন্ত্রী রূপানির রাজকোটের বন্ধু ভেন্টিলেটরের নাম করে একটি যন্ত্র দিয়েছিলেন। যদিও পরে দেখা যায় সেটি পুরোপুরি ভেন্টিলেটর নয়। বিভিন্ন সরকারি হাসপাতালে এই যন্ত্র লাগানোর পরে বিষয়ি সামনে আসে।

রাজকোটকে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

রাজকোটকে গুরুত্ব মুখ্যমন্ত্রীর

শুধুমাত্র রাজকোটের বন্ধুকেই গুরুত্ব নয়, প্রকাশিত খবর অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী রূপানি, সরকারে রাজকোটের অফিসারদের গুরুত্ব দিয়েছেন।

ঘটনাকে কটাক্ষ ফিরহাদের

ঘটনাকে কটাক্ষ ফিরহাদের

বিষয়টিকে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের ডাককে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন আত্মনির্ভর ভারত শুরুতেই নিম্নমুখী। গুজরাচের এই অবস্থা উদ্বেগজনক বলেও জানিয়েছেন তিনি।

নিন্দায় সরব তৃণমল সাংসদ নুসরত জাহান

নিন্দায় সরব তৃণমল সাংসদ নুসরত জাহান

ইয়ে দস্তি হাম নেহি তোরেঙ্গে দিয়ে শুরু করেছেন নুসরত জাহান। গুজরাত সরকারের প্রতি তীব্র কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, উনি বন্ধুত্ব আর টাকা কামাচ্ছেন আর রাজ্যের মানুষ মরছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+