Uttarbanga Express: দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ এক্সপ্রেসে একী কাণ্ড! আতঙ্কে যাত্রীরা, প্রশ্নের মুখে ভারতীয় রেল
Uttarbanga Express:: বামনহাট স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কোচে ধোঁয়া! আর তা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা বেজে ৫৫ মিনিট নাগাদ বামনহাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের এসি থ্রি টায়ারের B-1কোচে আগুন লেগে যায় বলে খবর সামনে আসে। যা নিয়ে রেল আধিকারিকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছুটে আসেন রেলের আধিকারিকরা।
জানা যায়, এক কর্মচারী ট্রেনের এসি কোচটির (Uttarbanga Express) দরজা খুলতে গিয়ে হঠাৎ ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টিকে সামাল দেওয়া হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে।

যদিও অন্য একটি সূত্রের খবর, স্টেশনে দাঁড়িয়ে থাকাকালীন ট্রেনটির ((Uttarbanga Express) হঠাৎ এসি কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই স্টেশনে থাকা রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও রেলের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান স্মোক অ্যালার্মের জন্যই ধোঁয়া দেখা গিয়েছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো গিয়েছে।
কীভাবে ঠিক ধোঁয়া বের হল তা দীর্ঘক্ষণ ধরে খতিয়ে দেখা হয়। যা খবর, এরপর ২:০৬ মিনিট নাগাদ বামনহাট স্টেশন থেকে ছেড়ে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি রওনা দেয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন্ম যাত্রীরা।
গত কয়েকদিন আগে দুর্ঘটনার মধ্যে পড়ে ডাউন ফলকনামা এক্সপ্রেস। সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া আসছিল ট্রেনটি। চলন্ত অবস্থাতেই হঠাত করেই ট্রেনটির কাপলিং ছিঁড়ে দুভাগ হয়ে যায়। মুহূর্তে ট্রেনটি একেবারে দুভাগ হয়ে যায়। ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায়।
শুধু তাই নয়, চলন্ত অবস্থাতে কার্যত এই ঘটনা ঘটায় ইঞ্জিনের সঙ্গে যুক্ত বগিগুলি কিছুটা এগিয়েও যায়। মাঝ লাইনে পড়ে থাকা বাকি বগিগুলি। যে কোনও সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার জোর সম্ভাবনা ছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার উত্তরবঙ্গ এক্সপ্রেসের (Uttarbanga Express) এসি কোচে ধোঁয়া! প্রশ্নের মুখে রেলের যাত্রী সাছন্দ্য নিরাপত্তা।
এমনকী রেলের পরিকাঠামো নিয়েও প্রশ্ন যাত্রীদের। একাংশের দাবি, একে তো সমস্ত ট্রেন এক ঘন্টা থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত লেটে চলে। এর মধ্যে একের পর এক ঘটনা। রেল যাত্রা দিনে দিনে আতঙ্কের হয়ে উঠছে বলে ক্ষোভ যাত্রীদের।












Click it and Unblock the Notifications