Fire at West Bengal: বাদুবাজারে তেলের কারখানায় ভয়াবহ আগুন, মৃত এক, আহত একাধিক
Fire at West Bengal: উত্তর ২৪ পরগনার বারাসতের বাদুবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সেখানে একটি তেলের কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। আহত আরও বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে দমকলের অন্তত ৬ টি ইঞ্জিন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে।
তবে আগুনের তীব্রতা এতটাই যে একেবারে পরিস্থিতি সামাল দিতে একেবারে হিমশিম খাচ্ছেন দমকল আধিকারিকরা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে যায়। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। কীভাবে এত বড় অগ্নিকান্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় (Fire at West Bengal) ।

শর্ট সার্কিট থেকে কোনও ভাবে এই আগুন লাগতে পারে বলে অনুমান। তবে ওই কারখানায় ব্যাপক ভাবে দাহ্য পদার্থ মজুত রাখা হয়েছে। এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বাদুবাজার কাঞ্চনতলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে (Fire at West Bengal)।
এলাকার অন্যতম পুরানো একটি তেলের কারখানা এটি। হঠাত করেই সেখানে আগুন দেখা যায়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা সম্পূর্ণ কারখানাটিকে ধরে নেয়। ঘটনার সময় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়ে যায়। রীতিমত ছোটাছুটি শুরু হয়ে যায়। অভিশপ্ত কারখানা থেকে বেশ কয়েকজন বের হতে পারলেও আটকে পড়েন আরও বেশ কয়েকজন শ্রমিক।
যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। যদিও দমকলের চেষ্টায় সবাইকে বার করা গেলেও একজনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। ফলে পরিস্থিতি আরও আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ওই ভোজ্য তেল কারখানার মালিকের। যা খবর, ঘটনার পরেই কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। না থাকলে আইনি ব্যবস্থার কথা বলা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications