করোনায় তথ্য বিকৃতির অভিযোগে সুজনের বিরুদ্ধে এফআইআর! আইনের পথে লড়াই, বলল সিপিএম
করোনায় তথ্য বিকৃতির অভিযোগে সুজনের বিরুদ্ধে এফআইআর! আইনের পথে লড়াই, বলল সিপিএম
করোনায় মৃতের সংখ্যা নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের। এই এফআইআৎ দায়ের করেছেন হাওড়ার জগৎবল্লভপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান। সিপিএম-এর পাল্টা হুঁশিয়ারি, আইনের পথে লড়াই হবে।

সুজন চক্রবর্তীর অভিযোগ
রাজ্য সরকারের দাবি এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ১৫। কিন্তু সুজন চক্রবর্তী দাবি করেছেন কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। তবে যে বিষয়টি নিয়ে সুজন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেটি কিছুটা পুরনো। সুজন চক্রবর্তী সেই সময় সোশ্যাল মিডিয়ায় করোনায় ৭ জন মৃতের একটা তালিকা দিয়েছিলেন। সেখানে জগৎবল্লভপুরের এক মহিলার নাম ছিল।

পঞ্চায়েত প্রধানের দাবি ভুল তথ্য
হাওড়ার জগৎবল্লভপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডুর দাবি, গোলাবাড়ি থানার আইএলএস হাসপাতালে মৃত্যু হওয়া ওই মহিলার মৃতের কারণ হৃদরোগ বলে উল্লেখ রয়েছে। তাই তিনি ভুল তথ্য দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেছেন।

আইনের পথে লড়াই, বলল সিপিএম
স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি, ওই মহিলার শেষকৃত্য কেন করোনায় মত রোগীর মতো করা হয়েছিল? আইনের পথে লড়াই হবে, জানিয়েছে জেলা সিপিএম নেতৃত্ব।

রাজ্যের বদনাম হচ্ছে, বললেন সুজন
এপ্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, কে কী অভিযোগ করেছে তা তিনি জানেন না। দেশের লোক জানে রাজ্যে কী হচ্ছে। তথ্য গোপন করায় রজ্যের বিপদ হত্থে বলে উল্লেখ করেন তিনি।












Click it and Unblock the Notifications