Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগ', অর্জুন সিং'য়ের বিস্ফোরক মন্তব্যে বিতর্ক! দায়ের হল FIR

Arjun Singh: 'মুখ্যমন্ত্রীর (Mamata banerjee) সঙ্গে জেহাদিদের যোগ', বিস্ফোরক মন্তব্য করেছিলেন অর্জুন সিং। এহেন মন্তব্যের বিরুদ্ধেই এবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR দায়ের। আজ শুক্রবার ভাটপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রাক্তন বারাকপুরের সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তাঁকে তলব করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

যদিও নিজের মন্তব্যে এখনও অনড় আছেন বলেই জানিয়েছেন অর্জুন (Arjun Singh) । জানিয়েছেন, তাঁর বক্তব্যে কোথাও ভুল নেই। পুলিশ তো আমাদের কথা শোনে না। উলটে মামলা দেয়। তবে পুলিশের তলব নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ অর্জুন সিং। তাঁর কথায়, দলদাস পুলিশ এর থেকে বেশি কিছু করতে পারে না।

Arjun Singh

বলে রাখা প্রয়োজন, আগামী ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক মন্তব্য করেন অর্জুন সিং। উল্লেখ্য, লাগাতার বাংলাদেশে চলা সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিয়ে মুখ খুলছেন শুভেন্দু অধিকারী। এরপরেই বাংলাদেশের জঙ্গিদের নিশানায় এখন তিনি। ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা রাজ্য পুলিশ প্রশাসনকে সতর্ক করে এই বিষয়ে বার্তা দিয়েছে।

একই সঙ্গে সিআরপিএফকেও সতর্ক করা হয়েছে গোয়েন্দাদের তরফে। এহেন বার্তার সামনে আসার পরেই কার্যত তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বুধবার অর্জুন সিং বলেন, শুভেন্দু অধিকারীকে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এজন্য জিহাদি সংগঠনের সঙ্গে উনি (পড়ুন-মমতা) হাত মিলিয়েছেন বলেও বিস্ফোরক মন্তব্য করেন। শুধু তাই নয়, IED ভর্তি গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে কিংবা রাসায়ানিক স্প্রে করে বিরোধী দলনেতাকে মারা হতে পারে বলেও চাঞ্চল্যকর দাবি করেন অর্জুন। আর এহেন মন্তব্য ঘিরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়। রাজ্য-রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে।

এবার এই ঘটনায় স্থানীয় থানায় বারাকপুরের বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার। তাঁর দাবি, অর্জুন যে সমস্ত মন্তব্য মুখ্যমন্ত্রী সম্পর্কে করছেন তা অবমাননাকর। এছাড়াও এহেন উস্কানিমূলক মন্তব্যে আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে পড়তে পারে।

ফলে এহেন মন্তব্যের বিরুদ্ধে অর্জুন সিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভাটপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কাউন্সিলর। আর এরপরেই শুক্রবার তাঁকে পুলিশের তরফে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। যা খবর, হাজিরা নাও দিতে পারেন বিজেপি নেতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+