কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন
মাঝ ফাল্গুনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের দাপট। এর মধ্যেই আবহাওয়ায় ফের বদলের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যের দক্ষিণ ও উত্তর দুই অংশেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু এলাকায় বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণবঙ্গেও বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। ওই সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুব বেশি নয়।
কলকাতায় বুধবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর আকাশ মেঘলা থাকতে পারে, পরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হয়ে উঠবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও আগামী রবিবার ও সোমবার আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
এদিকে শহরের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩১.১ ডিগ্রি সেলসিয়াসে ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকার সম্ভাবনা। বুধবার মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ ও উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications