হুমকি দিচ্ছে তৃণমূল, ফলতায় পুনর্নির্বাচন ও নিরাপত্তা চেয়ে রাস্তায় প্রতিবাদে নামল এলাকাবাসী

৪ মে ভোটগণনার আগে ফলতায় তীব্র উত্তেজনা। তৃণমূল কংগ্রেস কর্মীদের ভয় ও হুমকির অভিযোগে স্থানীয়রা শনিবার রাস্তায় নেমেছেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কড়া নিরাপত্তা বসানো হয়েছে।

বিক্ষোভকারীরা পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন, অভিযোগ—তৃণমূল সমর্থকরা হুমকি দিচ্ছে। ফলতার সুরক্ষায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনেরও আবেদন করেছেন তাঁরা।

কর্তৃপক্ষ দ্রুত নিরাপত্তা জোরদার করেছে। গুরুত্বপূর্ণ স্থানে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) ও ব়্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় একটি সাঁজোয়া সিআরপিএফ গাড়িও প্রস্তুত রাখা হয়।

বিশেষ করে মহিলারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। এক মহিলা অভিযোগ করেন, "তৃণমূলের ইসরাফিল চৌকিদার আমাদের হুমকি দিয়েছে যে, যদি ওরা জেতে, তাহলে আমাদের বাড়ি পুড়িয়ে দেবে।"

অন্য এক মহিলা জানান, শাসক দলকে সমর্থন করা সত্ত্বেও তাঁদের আক্রমণ করা হচ্ছে। তিনি বলেন, "আমরা তৃণমূলকে ভোট দিয়েছিলাম, তবুও তারা আমাদের আক্রমণ করেছে। আমরা ইসরাফিলের গ্রেপ্তার চাই। মহিলাদের নিরাপত্তা দরকার।"

আরেক বিক্ষোভকারীর অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতা মোটরসাইকেলে দলবল নিয়ে গ্রামে ঢুকে হুমকি দিয়েছেন। গ্রামবাসীদের আক্রমণ ও হত্যার হুমকি দিয়েছেন তিনি।

এরই মধ্যে, মাগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচন চলছে। গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণে অনিয়মের খবরে নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+