ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে বড় মাথার যোগের আশঙ্কা! সিবিআই চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ভুয়ো ভ্যসসিন-কাণ্ডে বড় মাথার যোগের আশঙ্কা! সিবিআই চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা দায়ের করা
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ভুয়ো ভ্যসসিন-কাণ্ডে বড় মাথার যোগের আশঙ্কা! সিবিআই চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। মামলায় কোন দিকে গড়ায় সেদিকেই নজর।

ভুয়ো ভ্যাকসিন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একাধিক প্রভাবশালীর সঙ্গে অভিযুক্ত দেবাঞ্জনের ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আর এই বিতর্কে মধ্যেই এবার সিবিআই চেয়ে মামলা দায়েত হল কলকাতা হাইকোর্টে।
মামলাকারী আইনজীবী সন্দীপন দাসের অভিযোগ, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আরও বড় মাথার যোগ থাকতে পারে। পুলিশের নাকের ডগাতে কীভাবে দিনের পর দিন এই কেলেঙ্কারি চলত টা নিয়েও মামলাতে প্রশ্ন আবেদনকারী আইনজীবীর।
এই বিষয়ে সঠিক তথ্য সামনে আসা জরুরি বলে আদালতের কাছে আবেদন আইনজীবীর। আর সেই কারণে সিবিআইয়ের এই দাবিতে এই মামলা দায়ের করা হয়েছে। সিবিআই ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সঠিক তদন্ত করতে পারবে বলে দাবি আবেদনকারীর। আগামী সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হতে পারে।
অন্যদিকে, কসবা টিকা কাণ্ডে সিবিআই তদন্ত দাবি করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি অভিযোগ করেছেন, এই ঘটনায় যদি কেউ মারা যেত তাহলে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের নামে দোষ দিত। বলা হত মোদী সরকার ভুয়ো ভ্যাকসিন পাঠিয়েছে তাতে মৃত্যু হয়েছে।
ভুয়ো টিকা কাণ্ডে তৃণমূলের নেতা মন্ত্রীরা জড়িত আছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। আজ টিকাকাণ্ডের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি নেতারা। কসবার টিকাকণ্ডের প্রতিবাদে শুক্রবার সকালে কলকাতায় অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি।
জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে অগ্নিমিত্রা পল, সায়ন্তন বসুরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ তাঁদের প্রতিবাদমিছিল আটকালে সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা। এই ঘটনায় শাসক দলের যোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে দাবি করেছে অগ্নিমিত্রা পল।
বিজেপি নেতা সায়ন্তন বসু এদিন আরও বলেণ, দেবাঞ্জন যদি ধরা না পড়ত তাহলে এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দায় চাপত কেন্দ্রের উপর। তৃণমূলের নেতা মন্ত্রীরাই অভিযোগ করতেন কেন্দ্র ভুয়ো ভ্যাকসিন দিয়েছে। কেউ মরা গেলে কেন্দ্রের উপর দায় চাপত।
তাই এই ঘটনার সিবিআই তদন্ত প্রয়োজন। কারণ যাঁকে গ্রেফতার করা হয়েছে তাঁরা সকলেই তৃণমূলের নেতা মন্ত্রী। কসবার টিকা কেলেঙ্কারির ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ টিকা নিয়ে রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র দাবি করেছে।
দিলীপ ঘোষ দাবি করেছেন এরকম একাধিক জায়গায় টিকা নিয়ে জালিয়াতি হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications