পিকের টিমের 'সদস্যে'র টাকা চেয়ে ফোন! পুলিশের হাতে দিলেন প্রভাবশালী তৃণমূল নেতা, জল্পনা তুঙ্গে
পিকের টিমের 'সদস্যের টাকা চেয়ে ফোন! পুলিশের হাতে দিলেন প্রভাবশালী তৃণমূল নেতা, জল্পনা তুঙ্গে
এতদিন সিপিএম নেতাদের ফোন করতে দেখা গিয়েছে প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের। তাঁদের সৎ ও স্বচ্ছ্ব ভাবমূর্তির কথা বলে তৃণমূলে যোগ দেওয়ার প্রলোভনও দেখানোর অভিযোগ উঠেছে। এবার টাকা দাবি করে তৃণমূল নেতাকেই ফোন করে বসলেন পিকের টিমের ভুয়ো সদস্য। যার জেরে সোজা হাজতবাস।

যুব তৃণমূল নেতার কাছে ফোন
সম্প্রতি পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় একটি ফোন পান। সেখানে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, পিকের টিমের সদস্য সে। রাজনৈতিক কর্মসূচির জন্য ডোনেশন লাগবে।

কার্যালয়ে ডাকার পর পুলিশের হাতে
ফোনের অপর প্রান্তে থাকা যুবক নিজেকে মৃত্যুঞ্জয় সিং নামে পরিচয় দেয়। তাকে ডাকা হয় কুলটির নিমতার তৃণমূল কার্যালয়ে। কথায় অসঙ্গতি ধরা পড়ায় ওই যুবককে কুলটির চৌরঙ্গী ফাঁড়ির হাতে তুলে দেন যুব তৃণমূল নেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ওই যুবককে গ্রেফতার করে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পিকের টিমের প্রস্তাব ফিরিয়েছেন প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন সাংসদ
এর আগে পিকের টিমের প্রস্তাব ফিরিয়েছেন বামেদের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন সাংসদ। সবার কাছেই ছিল একই প্রস্তাব, পদ পাবেন। কোনও কিছুর অভাব থাকবে না। কিন্তু টালি কিংবা টিনের ঘরে থেকেই প্রস্তাব ফিরিয়েছেন, সিপিএম-এর প্রাক্তন বিধায়ক লক্ষীকান্ত রায়, জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মহেন্দ্রকুমার রায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালি রায়। সব শেষে অফার ফিরিয়েছেন প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস। প্রস্তাব ফিরিয়েছেন স্থানীয়স্তরের অনেক নেতাই।

এখনও তোলাবাজির অভিযোগ নেই আসল পিকের টিমের সদস্যদের বিরুদ্ধে
পিকের টিমের সদস্যরা বিরোধীদের নানা প্রলোভন দেখালেও, এখনও পর্যন্ত তোলাবাজির অভিযোগ নেই। ফলে প্রাথমিকভাবে এই বিষয়টিকে প্রতারণা হিসেবেই দেখছে প্রশাসন।












Click it and Unblock the Notifications