বাংলায় আগামী দিনে ব্যাপক কর্ম সংস্থান? বাজেটে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়?
রাজ্যে কি আগামী দিনে কর্ম সংস্কৃতির জোয়ার আসতে চলেছে? রাজ্য বাজেটে তেমনই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী সময়ে পাঁচ লক্ষ সরকারি কর্মী নিয়োগ হবে রাজ্যে। এই ঘোষণা করা হল।
রাজ্যে সরকারি দফতর ও সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে শূন্যপদ পূরণে ব্যবস্থা করা হচ্ছে। জরুরি ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে। এমন কথাই উঠে এসেছে রাজ্য বাজেটে।

এবারের বাজেট যেন জনমোহিনী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কল্পতরু হয়ে গিয়েছে। লোকসভা ভোটের আগে সরকার রীতিমতো দান - খয়রাত করেছে। ভোটব্যাঙ্ককে আরও গুছিয়ে আনার জন্য এই বাজেট। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
কেন্দ্রের মনরেগা প্রকল্পে ১০০ দিনের কাজের পাল্টা ঘোষণা করল রাজ্য। বৃহস্পতিবার রাজ্যের বাজেট পেশের সময় বিধানসভায় রাজ্য অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, রাজ্যে "কর্মশ্রী" প্রকল্প চালু হবে। এর মাধ্যমে ৫০ দিনের শ্রমদিবস তৈরি করা হবে। আগামী মে মাস থেকে এই প্রকল্পের কাজ শুরু করা হবে।
বাংলায় বেকারত্বের হার কমেছে। পশ্চিমবঙ্গের বেকারের হার জাতীয় হারের থেকে ৩ শতাংশ কম। দারিদ্রসীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমেছে। এমনই দাবি করেছেন রাজ্যের অর্থমন্ত্রী।
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল চার শতাংশ। মে মাস থেকে কার্যকরী হবে নতুন মহার্ঘ ভাতা। ১০০ দিনের কাজে বকেয়া বাবদ ৩৭০০ কোটি বরাদ্দ করল রাজ্য সরকার। কারিগর, তাঁতিদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা।
যুবক-যুবতীদের কর্মসংস্থানে উদ্যোগ। রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা ১০ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হল। বাড়ল গ্রুপ সি কর্মীদের মাসিক পারিশ্রমিক। রাজ্যে তৈরি হবে নতুন চারটি তাপবিদ্যুৎ কেন্দ্র। ফলে সেখানেও কর্ম সংস্থান হবে আগামী দিনে।
২০২০ সালে বিভিন্ন আইটি কর্মীদের সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। ফলে ১২ হাজার আইটি কর্মী উপকার পাবেন।












Click it and Unblock the Notifications