Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাতে রিমোট, বাঁকুড়ার পাহাড়ি গ্রামে বসেই আকাশে ওড়াচ্ছেন 'বিমান'! অবাক গোটা গ্রাম

Bankura Exclusive Story: এখনও পর্যন্ত নিজের বিমানে চড়ার সুযোগ হয়নি, কিন্তু তাতে কি! বাঁকুড়া-পুরুলিয়া সীমান্তের এক প্রত্যন্ত গ্রামে বসেই নিজস্ব প্রতিভার জোরে আস্ত কয়েক খানা বিমান তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন হীড়বাঁধের শালুই পাহাড়ি গ্রামের সুমন সর্দার। মাছ সরবরাহে ব্যবহৃত থার্মোকল দিয়েই সুমনের তৈরি এই বিমান!

শুধু তাই নয়, রিমোর্ট চালিত এই বিমান যাত্রী পরিবহনে সক্ষম না হলেও ৫০০ মিটার উচ্চতায় অন্তত ১৫ মিনিট ধরে আকাশে উড়ে বেড়াতে পারে, এমনটাই সূত্র মারফৎ পাওয়া খবরে জানা গিয়েছে (Bankura Exclusive Story) ।

Bankura Exclusive Story

স্থানীয় সূত্রে খবর, একদম ছোটো থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ব্যাপক ঝোঁক ছিল সুমন সর্দারের। বিভিন্ন ধরণের ইলেকট্রনিক্স খেলনা ভেঙে ফেলে তা থেকে নতুন কিছু করার চেষ্টা তার বরাবরের। এরই মাঝে অতি সম্প্রতি দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ ফেলেছে সে। সামান্য খরচেই তার হাতে তৈরি রিমোট চালিত বিমান এখন আকাশে ওড়ার স্বাক্ষী থাকতে প্রায় প্রতিদিন অসংখ্য মানুষ ভীড় করছেন শালুই পাহাড়ি গ্রামে।

আর সেই সমস্ত মানুষের দাবি মেনে আকাশে নিজের হাতে তৈরি বিমান উড়িয়েও দেখাচ্ছেন। পাচ্ছেন ৮ থেকে ৮-০ সবার প্রসংশাও।

Exclusive Story

তবে এই বিষয়ে সুমন জানিয়েছেন, এই বিমান নিয়ে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। প্রথমবারের মতো হাত খরচের টাকা দিয়ে তৈরি এই বিমান আগামী দিনে কৃষি ও কৃষকের স্বার্থে লাগানোই এখন তার অন্যতম মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে চাই আর্থিক সহায়তা- এমনটাই জানিয়েছে সে। এই বিষয়ে সরকার কিংবা কোনও স্তর থেকে সাহায্য পাওয়া যায় সেই আবেদনও ওয়ান ইন্ডিয়া বাংলার মাধ্যমে জানিয়েছেন শালুই পাহাড়ি গ্রামের সুমন সর্দার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+