আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল
কোনও হেভিওয়েট নন, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই সেখানে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধান পবিত্র কর এদিনই তৃণমূলে ফিরেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অফিসে স্বাগত জানান পবিত্রকে। এর কিছুক্ষণ পরেই তাঁর নাম নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে রাজ্যের শাসক দল।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলে যোগ দেন। তৃণমূলের পোস্টে জানানো হয়েছে, বিজেপির "জনবিরোধী ভূমিকায়" পবিত্র কর অসন্তুষ্ট ছিলেন।
পবিত্র কর ২০২০ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি বয়াল-১ এলাকায় গেরুয়া শিবিরের সংগঠন মজবুত করেন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে বিজেপির এগিয়ে থাকার পেছনে তাঁর অবদান ছিল।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে পরাজিত করেছিলেন। এরপর বিগত লোকসভা ভোটে এই বিধানসভা ক্ষেত্রে বিজেপির লিড বেড়ে ৮ হাজার হয়। তবে পবিত্র করের এই দলবদলকে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির।












Click it and Unblock the Notifications