TMC-Congress: বড় ধাক্কা তৃণমূলে, মমতার হাত ছেড়ে ফের কংগ্রেসে যোগ প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের
TMC-Congress: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন।। গোটা দেশের নজর বাংলার উপর। আর সেই ভোটের আগেই কার্যত বড় ধাক্কা শাসকদল তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (former President Pranab Mukherjee) ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee) ।
যোগ দিলেন কংগ্রেসে। আজ বুধবার প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের হাত ধরে কংগ্রেসে যোগ দেন। অভিজিৎ মুখোপাধ্যায়ের (Abhijit Mukherjee) দলবদলে আগামী বিধানসভা ভোটের আগে জঙ্গিপুরে ফের একবার কংগ্রেস শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। যদিও তাঁর দলবদলে তৃণমূলের কিছু ক্ষতি হবে না বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের (TMC-Congress) ।

বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় ধরে জঙ্গিপুর থেকে প্রার্থী হতেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পর সাংসদ পদ ছাড়েন। এরপর সেই কেন্দ্রেই ২০১২ সালে উপ নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করেন অভিজিৎ মুখোপাধ্যায়। বড় ব্যবধানে জয় পান। এরপর ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও কংগ্রেসের হয়ে বড় জয় পান। যদিও জয়ের হ্যাট্রিক হয়নি। ২০১৯ সালে হেরে যান।
তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমানের কাছে ভোটে হেরে যান অভিজিৎ মুখোপাধ্যায়। জেলায় শক্তিক্ষয় হয় কংগ্রেসের। বহু নেতা কর্মী তো বটেই, প্রথম সারির কংগ্রেস নেতারাও দলবদল করে তৃণমূলে যোগ দেন। সেই পথে হাঁটেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র। ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয় এই দলবদল। যা কংগ্রেসের কাছে ছিল বড় ধাক্কা।
যদিও বেশ কয়েক বছর তৃণমূলে থাকলেও কার্যত কোনঠাসা অবস্থাতেই ছিলেন। সেভাবেই দেখাও যায়নি অভিজিৎ মুখোপাধ্যায়কে। আর সেই সময় কাটিয়ে ফের একবার সক্রিয় রাজনীতিতে। রাজনৈতিকমহলের গুঞ্জন, বাংলা থেকে ২০২৬ সালে ফের কংগ্রেসের টিকিটে প্রার্থী হতে পারেন অভিজিৎ।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। তবে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, অন্য রাজনৈতিক দল থেকে ফের কংগ্রেসে ফিরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নির্দেশেই তাঁর কংগ্রেসে যোগ বলেও দাবি। আগামীদিনে রাহুল গান্ধীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিজিৎ মুখোপাধ্যায় লড়াই করবে বলেও দাবি।
অন্যদিকে কংগ্রেসে যোগ দিতে প্রণব পুত্র বলেন, বিভাজনের বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেস ছাড়া আর কোনও বিকল্প নেই। আর সেই কারনের ফের এই দলে ফেরা বলে মন্তব্য।












Click it and Unblock the Notifications