৩ বছর ৩ মাস! বাড়ি ফিরছেন জেল মুক্ত পার্থ, চোখে জল, অনুগামীরা বলছে 'পার্থদা জিন্দাবাদ'
তিন বছর তিন মাস। অবশেষে বাড়ি ফেরার পথে রওনা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি এখন আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন। গাড়ি করেই বাড়ি ফিরছেন পার্থ। তাঁকে জেল থেকে মুক্তির নির্দেশ সোমবারই দেওয়া হয়েছিল। সেই মতোই মঙ্গলবার দুপুর ২টো ২০ নাগাদ বাইপাসের ধারের হাসপাতাল থেকে হুইলচেয়ারে বসে বাইরে বেরিয়ে আস্তে দেখা যায় পার্থ চট্টোপাধ্যায়কে।

হাসপাতাল থেকে তিনি বেরিয়ে আসতে না আসতেই গোটা আর এন টেগোর হাসপাতাল চত্বরে তাঁর অনুগামীরা আগে থেকেই ভিড় জমিয়েছেন। তাঁকে স্বাগত জানাতে ব্যানার-পোস্টার হাতে অপেক্ষায় অনুগামীরা স্লোগান তোলেন 'পার্থদা জিন্দাবাদ'। এই সব দৃশ্য দেখে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবেগপ্রবন হয়ে কেঁদে ফেলেন।
২০২২ সালের ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর টাকা উদ্ধার করা হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। তারপর ইডির হাতে প্রথমে অর্পিতা গ্রেপ্তার হয়েছিলেন এবং এরপরেই কলকাতার নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতার করা হয়েছিল। নিয়োগ দুর্নীতিতে তদন্ত শুরু করার পর সিবিআই-এর তরফ থেকে পার্থকেগ্রেপ্তার করা হয়। তখন থেকেই জেলে বন্দি ছিলেন তিনি। বহুবার অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেছিলেন। কয়েক মাস আগেই সুপ্রিম কোর্ট বলেছিল যে, সিবিআইয়ের মামলায় বিচারপর্ব শুরু হওয়ার পরেই এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের শর্তাধীনে পার্থের জামিন মঞ্জুর করা যাবে।
অনেকদিন পর প্রথমে ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান পার্থ। পরে অন্য এক মামলায় নিম্ন আদালত থেকেও জামিন পান তিনি। তবে তারপরেও পুরোপুরি ভাবে জেলমুক্তি হয়নি তাঁর। গত সেপ্টেম্বর মাসে সিবিআইয়ের মামলাতেও শেষে জামিন পান তিনি।
শীর্ষ আদালত ১৪ নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের সাক্ষ্যগ্রহণ শেষ করে। তারপর জামিন মঞ্জুর করার নির্দেশও দেওয়া হয়। তারপর সোমবার সেই মামলায় অষ্টম সাক্ষীর সাক্ষগ্রহণের পর্ব শেষ হয়। আলিপুর আদালতের বিচারক তারপর পার্থকে জেলমুক্ত করার নির্দেশ দেন। তারপর রিলিজ অর্ডার পাঠানো হয় প্রেসিডেন্সি জেল ও হাসপাতালে। সেই ভিত্তিতেই আজ হাসপাতাল থেকে সরাসরি বাড়ি ফিরছেন পার্থ।












Click it and Unblock the Notifications