৩ কিমি যাওয়ার পর খেয়াল! ইঞ্জিন ফিরল ট্রেনের কাছে
ট্রেন থেকে বিচ্ছিন্ন ইঞ্জিন। সেই অবস্থাতেই ৩ কিমি এগিয়ে যায় বেঙ্গালুরু তিনসুকিয়া এসি এক্সপ্রেসের ইঞ্জিন। খেলায় পড়ার পর ফেরত যায় ইঞ্জিন। আধ ঘন্টার পর ফের ট্রেন যাত্রা শুরু করে।
ট্রেন থেকে বিচ্ছিন্ন ইঞ্জিন। সেই অবস্থাতেই ৩ কিমি এগিয়ে যায় বেঙ্গালুরু তিনসুকিয়া এসি এক্সপ্রেসের ইঞ্জিন। খেলায় পড়ার পর ফেরত যায় ইঞ্জিন। আধ ঘন্টার পর ফের ট্রেন যাত্রা শুরু করে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাটের রাঙালিবাজনার কাছে। তবে এই ঘটনায় কারও আহত হওয়ার খবর নেই।

বড় দুর্ঘটনা এড়াল বেঙ্গালুরু -তিনসুকিয়া এসি এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ আলিপুরদুয়ারের মাদারিহাটের রাঙালিবাজনার কাছে ট্রেনটি হঠাৎই দাঁড়িয়ে পড়ে। একটু বেশি ঝাঁকুনি অনুভব করেছিলেন যাত্রীরা। পরে এদিক-ওদিক লক্ষ্য করতেই বিষয়টি নজরে আসে। কামরাগুলি দাঁড়ি পড়ে বিকট শব্দে। আশপাশের বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন।
এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। বেশ কিছু ট্রেনের গতিপথ বদল করে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications