বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী
পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হিংসামুক্ত করতে নির্বাচন কমিশন আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে। ভোটের এক মাস আগেই বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবার কমিশন ঘোষণা করেছে, ভোট পরবর্তী হিংসার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য রাজ্যে প্রায় ৫০০ কোম্পানি (প্রায় ৫০ হাজার জওয়ান) মোতায়েন থাকবে।
এদিন শুক্রবার জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের পর শুধু ইভিএম ও স্ট্রং রুমের সুরক্ষায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেও অতিরিক্ত জওয়ানরা থাকবেন।

এবছর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ্যে আসতেই নানা জায়গা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। এসআইআরকে কেন্দ্র করে মালদহের কালিয়াচকের ঘটনা রাজ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। গত বুধবার রাতে কালিয়াচক ২ বিডিও অফিসে এসআইআর (SIR) কাজে নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের আটকে রাখায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
নাম বাদের প্রতিবাদে জনবিক্ষোভ হলেও, পুলিশের অনুপস্থিতির অভিযোগ ওঠে। এর জেরে কমিশন সুপ্রিম কোর্টে সমালোচিত হয়। এরপর রাজ্যের ডিজিপি, মুখ্যসচিব ও সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের শোকজ করা হয়। এনআইএ তদন্ত শুরু করলেও, আগেই সিআইডি এক মিম নেতাকে গ্রেপ্তার করেছে।
এই ঘটনার পর কমিশন নিরাপত্তা প্রস্তুতি আরও বাড়িয়েছে। শুক্রবার জানানো হয়েছে, ফলপ্রকাশের পরও আইনশৃঙ্খলা রক্ষায় বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে।












Click it and Unblock the Notifications