ভারতীকে নিয়ে রিপোর্ট চাইল কমিশন! ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির
ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। অন্যদিকে, ভারতী ঘোষের প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনে দরবার তৃণমূলের।

মধ্যরাতের অভিযানে টাকা বাজেয়াপ্ত
মধ্যরাতে অভিযান, পিংলায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে উদ্ধার হিসেবের বেশি টাকা। সব মিলিয়ে ১ লক্ষ ১৩ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করা
হয়েছে বলে দাবি পুলিশ সূত্রে। যদিও ভারতী ঘোষ সিজার লিস্টে সই করতে অস্বীকার করেন বলে জানা গিয়েছে।

তৃণমূলের অভিযোগ, দাবি
এই খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সমর্থকরা। তাঁদের দাবি ছিল ভারতী ঘোষকে গ্রেফতার করতে হবে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের
অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করতেই এই টাকা বিলি করা হচ্ছে। নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ করে, ভারতী ঘোষের প্রার্থীপদ বাতিলের দাবি করেছে তৃণমূল।

ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির
এদিকে ভারতী ঘোষের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগল করেছে বিজেপি। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে ভারতী ঘোষকে বিপদে ফেলতেই সিআইডি এই কাজ করেছে। নিজেদের অভিযোগ ও দাবি নিয়ে তারাও কমিশনে যাবেন, জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications