রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র অপসারিত, ভোটের মুখে কঠোর হল নির্বাচন কমিশন
রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের মুখে খোদ রাজ্য পুলিশের ডিজিতে সরিয়ে দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের মুখে খোদ রাজ্য পুলিশের ডিজিতে সরিয়ে দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য পুলিশের প্রধানের পদে তাঁর জায়গায় আনা হল আইপিএস পি নীরজনয়নকে। ১৯৮৭ সালের ব্যাচের দক্ষ আইপিএস তিনিl

নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, নির্বাচনের সঙ্গে যুক্ত কোন পদে বীরেন্দ্রকে রাখা যাবে না। নির্বাচনের কোনও কাজ তিনি অংশ নিতে পারবেন না। একুশের নির্বাচনের মুখে নির্বাচন কমিশনের কড়া ব্যবস্থা নিল রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে। রাজ্য পুলিশের প্রধানকে সরিয়ে দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।
রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন বলেছিলেন, যে কোনও মূল্যে একসো শতাংশ হিংসামুক্ত নির্বাচন চাই। কোনও গাফিলতি দেখলেই নির্বাচন কমিশন উপযুক্ত পদক্ষেপ করবে। সেই মর্মে রাজ্য পুলিশের প্রধানকে সরিয়ে বার্তা দিল নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications