ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?
নির্বাচনের প্রস্তুতির মাঝখানেই ধারাবাহিকভাবে একের পর এক সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করে চলেছে নির্বাচন কমিশন। একসাথে দু'টি ধাপে গতকাল (সোমবার) প্রকাশ করা হল ষষ্ঠ তালিকা। কমিশন সূত্রে জানা যাচ্ছে যে, এই তালিকাটিতে প্রায় তিন লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রথম তালিকা প্রকাশে কিছুটা দেরি হয়েছিল। তবে, পরে কমিশন জানায় যে, নিয়মিতভাবে তালিকা প্রকাশ করা হবে। সেই অনুযায়ী এখন প্রতিদিনই নতুন করে তালিকা সামনে আসছে। গত রবিবার পর্যন্ত চারটি তালিকা প্রকাশিত হয়ে গিয়েছিল। আর সোমবার সেই সংখ্যা বেড়ে গিয়ে ছয়-এ দাঁড়াল।
পশ্চিমবঙ্গে ভোটার যাচাই প্রক্রিয়া চলাকালীন অনেক মানুষের নাম ঝুলে ছিল। প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। আর এই রকম পরিস্থিতিতেই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেইসঙ্গে যাঁদের নথি অসম্পূর্ণ রয়েছে, তাঁদের 'বিচারাধীন' তালিকায় রাখা হয়। বর্তমানে এই নথি প্রায় ৭০৫ জন বিচারক যাচাইয়ের জন্য দায়িত্বে রয়েছেন। তাঁদের তত্ত্বাবধানে ধাপে ধাপে এই সমস্ত নামের নিষ্পত্তি করা হচ্ছে।
কমিশনের তথ্য অনুসারে, এখনও পর্যন্ত প্রায় ৪২ লক্ষ নামের সমস্যা মিটে গিয়েছে। তবে প্রায় ১৮ লক্ষ নামের যাচাই প্রক্রিয়া এখনও পর্যন্ত বাকি রয়েছে। এই প্রক্রিয়া তাড়াতাড়িই শেষ করা গেলে তবেই ওই ভোটাররা ভোট দিতে পারবেন কি না তা নির্ধারিত হবে।
অর্থাৎ, ভোটের আগে তালিকা সংশোধনের কাজ অনেকটাই দ্রুত গতিতে এগোচ্ছে বলেই মনে করছে প্রশাসন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
মালদহের ঘটনায় তদন্ত করবে এনআইএ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চিঠি নির্বাচন কমিশনের -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের












Click it and Unblock the Notifications