৬০ লক্ষ নাম এখনও বিবেচনাধীন! তবু অসম্পূর্ণ তালিকা নিয়েই ভোট ঘোষণা? প্রশ্নের মুখে কমিশন

পশ্চিমবঙ্গে এখনও সম্পূর্ণ ভোটার তালিকা তৈরি না হলেও আজই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। আজ বিকেলেই সাংবাদিক বৈঠকে সূচি জানাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

ভোট ঘোষণা হওয়ার ঠিক পরের দিনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে। তবে এখনও ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়নি। কমিশনের প্রকাশিত হওয়া তালিকায় এখনও পর্যন্ত প্রায় ৬০ লক্ষের বেশি নাম 'বিবেচনাধীন' অবস্থায় রয়েছে।

জানা গিয়েছে যে, গত ২৮ ফেব্রুয়ারি যে অসম্পূর্ণ তালিকাটি প্রকাশিত হয়েছিল, সেই তালিকায় ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম যাচাইয়ের অপেক্ষায় ছিল। সাম্প্রতিক আপডেট অনুসারে, প্রায় ১৮ লক্ষ নামের যাচাই ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কিছু কিছু জেলায় আবার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও কয়েকটি জেলায় এখনও পর্যন্ত অনেকটাই কাজ বাকি।

আর এই যাচাই প্রক্রিয়ার ওপর নজর রাখছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের তত্ত্বাবধানে ৭০০-র বেশি আধিকারিক তথ্য যাচাইয়ের কাজে যুক্ত রয়েছেন। সূত্রের খবর অনুসারে, আদালতের অনুমতি পাওয়া গেলেই ধাপে ধাপে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।

কমিশনের তথ্য অনুসারে, সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যে প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল। আর বর্তমানে প্রকাশিত তালিকা অনুসারে যোগ্য ভোটারের সংখ্যা প্রায় ৬ কোটি ৪৪ লক্ষে দাঁড়িয়েছে।

এদিকে আবার, ভোটের সম্ভাব্য সময় নিয়েও চলছে জোর জল্পনা। রাজ্যের নির্বাচন দফতর সূত্রে ইঙ্গিত যে, এই বার আগের তুলনায় অনেক কম দফায় ভোট হতে পারে এবং ১৫ এপ্রিলের পর প্রথম দফা ভোটের সম্ভাব্য সময়।

তবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়া নির্বাচন প্রক্রিয়া নিয়ে উঠছে নানারকমের প্রশ্ন। চূড়ান্ত তালিকা প্রকাশ ও ঝুলে থাকা নামের বিষয়ে সুপ্রিম কোর্টকেই শেষ সিদ্ধান্ত নিতে হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+