সব বুথ স্পর্শকাতর, শুধু নন্দীগ্রামেই নামছে ২২০০ বাহিনী, প্রতি বুথে নজরদারিতে ৮ জওয়ান
সব বুথ স্পর্শকাতর, শুধু নন্দীগ্রামেই নামছে ২২০০ বাহিনী, প্রতি বুথে নজরদারিতে ৮ জওয়ান
বৃহস্পতিবার হাইভোল্টেজ ভোট নন্দীগ্রাম। তার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। নন্দীগ্রামের সব বুথকে স্পর্শকাতর ঘোষণা করেছে কমিশন। শুধুমাত্র নন্দীগ্রামেই নিরাপত্তায় মোতায়েন থাকছে ২২০০ বাহিনী। প্রতি বুথে মোতায়েন থাকবেন ৮ জন করে জওয়ান। ১ এপ্রিল সকলের নজর থাকবে এই কেন্দ্রের দিকেই। কারণএই কেন্দ্রেই এবার প্রার্থী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর তাঁর প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী।

হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তার পরেই নন্দীগ্রামে ভোট। একদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর বিপরীতে বিজেপির শুভেন্দু অধিকারী। যিনি ১ লক্ষ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন। এদিকে আবার এই প্রথম নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর জামানত জব্দ করার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। এতোদিন ভবানীপুর কেন্দ্রেই প্রার্থী হতেন মমতা।

সব বুথ স্পর্শ কাতর
প্রচারের শুরু থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম। দফায় দফায় সংঘর্ষ। বোমাবাজি একের পর এক ঘটনা ঘটেছে। শেষবেলাতেও অশান্তি হয়েছে নন্দীগ্রামে। সিপিএম প্রার্থী মিনাক্ষীর প্রচারে হামলা চালানোর ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে ধরে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি ভোটের দিন উত্তপ্ত হতে পারে আঁচ করেই আগে থেকেই সব বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শুধু নন্দীগ্রামেই ২০০০-র বেশি আধাসেনা
নন্দীগ্রােমর সব বুথকে স্পর্শকারত ঘোষণা করার পর কড়া নিরাপত্তায় গোটা এলাকা ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দ্বিতীয় দফার ভোটে শুধুমাত্র নন্দীগ্রামেই মোতায়েন থাকছেন ২০০০-র বেশি বাহিনী। বুথে বুথে ৮ জন করে আধা সেনা থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অশান্তি হতে পারে এইআশঙ্কাতেই নন্দীগ্রামের ভোটে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন

নজরদারিতে ভোট
নন্দীগ্রামের ভোটে বাড়তি নজরদারি চালাতে চাইছে নির্বাচন কমিশন। সূত্রের খবর বুথে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিরাপত্তারক্ষীদের নিয়ে প্রবেশ করতে পারবেন। কিন্তু বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নিররাপত্তারক্ষীদের নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না। তাই নিরাপত্তারক্ষীদের বাইরে রেখেই বুথে ঢুকতে হবে শুভেন্দু অধিকারীকে।












Click it and Unblock the Notifications