Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইডির হানায় পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত, রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব সুজিতের

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পুর নিয়োগ দুর্নীতির তদন্তে গতি বাড়িয়েছে। গত ১০ অক্টোবর কলকাতার ১৩টি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল।

ইডি জানাল, সেই অভিযানে ৪৫ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব হাতিয়ার করেছেন মন্ত্রী সুজিত বোস।

ইডি যে জায়গায় ওইদিন হানা দিয়েছিল তার মধ্যে ছিল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোসের বাড়ি, অফিস। এমনকী তাঁর ছেলের ধাবাতেও হানা দেন ইডি আধিকারিকরা। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান তথা সুজিত-ঘনিষ্ঠ কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতেও অভিযান চালায় ইডি।

গতকাল ইডি এক্স হ্যান্ডলে জানিয়েছে, পশ্চিমবঙ্গে পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র কলকাতা আঞ্চলিক কার্যালয় গত ১০ অক্টোবর কলকাতার আশপাশের ১৩টি স্থানে অভিযান চালিয়েছে।

ইডির তরফে আরও জানানো হয়েছে যে, এই অভিযান দমকলমন্ত্রী এবং বিধায়ক সুজিত বোসের অফিস এবং তাঁর কিছু সংস্থাতেও চলে। তল্লাশিকালে বিভিন্ন নথি, যার মধ্যে সম্পত্তির দলিল ও ডিজিটাল ডিভাইস রয়েছে, তা বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়াও, তল্লাশি চলাকালীন হিসেব না মেলা ৪৫ লক্ষ টাকা নগদও বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি এই দুর্নীতি মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই অভিযান তারই একটি অংশ।

গতকাল সুজিতের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বিজয়া সম্মিলনী ছিল। সেখানে সুজিত বলেন, বিসর্জনের পর থেকেই আমার বাড়িতে, বন্ধুদের বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে আমার পরিবার, পাড়া ডিসটার্বড হচ্ছে। অনেকে বলেছিলেন, এই অনুষ্ঠান হবে কিনা। আমি বলেছি হবে। আমাকে যেখানে পারেন সেখানে ডাকা হোক। কিন্তু আমার পরিবার, বন্ধু, পাড়াকে অস্বস্তিতে ফেলবেন না।

সুজিত বলেন, আমাদের ক্লাব শুধু দুর্গাপুজো করে না। মেয়েদের ফুটবলে আমাদের ক্লাব দেশে তৃতীয় স্থানে। হাসপাতাল করছি। আমার বেড়ে ওঠা এখানেই। সকলকে নিয়ে চলি। কারও সঙ্গে মতে না মিললেও মন্ত্রী হয়েও কখনও রাজনৈতিক প্রতিহিংসার পথে হাঁটিনি। এর আগে, স্বামী বিবেকানন্দর জন্মদিনে ইডি হানা দিয়েছিল। আবার হলো দুর্গাপুজো মিটতেই। যে বিষয় নিয়ে বলা হচ্ছে তাতে আমার কিছু নেই। আমি যে কোনও জায়গায় ডাকলে যেতে প্রস্তুত।

সুজিত আরও বলেন, অনেকে আপত্তিকর নানা কথা বলছেন। আমি, নিতাই-সহ অনেকেই ১৪-১৫ দিন টানা জেগেছি দুর্গাপুজোয়। এখানে সকলকে নিয়ে চলি। সকলেই একে অপরের খোঁজ রাখেন। কাউকে কখনও বকলেও তা ভালোর জন্যই। আমার কাছে যা খুশি বিষয়ে কেউ জানতেই পারেন। আমি ঈশ্বরে বিশ্বাসী। সব কথার জবাব ঈশ্বরই দিয়ে দেবেন। আমার সঙ্গে অনেকের ভালো সম্পর্ক। মুম্বইয়ের শিল্পীরাও আসেন। তাঁদের নিয়েও নানা কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে যাঁরা আপত্তিকর কথা বলছেন আমি চাই তাঁদের ভালো হোক। এটাও চাই পরের জন্মে যেন শ্রীভূমিতেই থাকতে পারি। উল্লেখ্য, বিজেপি ইডি হানার পর থেকেই বলে চলেছে, এক সময় ঠেলাগাড়িতে এগ রোল বেচা সুজিত এখন ১০ হাজার কোটি টাকার মালিক। কীভাবে সেটা সম্ভব হলো? প্রভাব খাটিয়ে তিনি এলাকার ও আত্মীয়দের চাকরি দিয়েছেন ভোট কেনার জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+