সাতসকালে ইডির হানা! অবৈধভাবে আর্থিক লেনদেন নাকি অন্য ঘটনা? নেপথ্যে কে? বাংলা জুড়ে ফের শোরগোল

সাতসকালে ইডির হানা! হুগলির রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর লক্ষ্মী পল্লী থার্ড লেনের শ্যাম পানা কুঞ্জ নামে একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

কী অভিযোগ?

ইডি সূত্রে খবর, সেই বাড়িতে থাকেন কৈলাশ কুমার ভার্মা নাম এক ব্যক্তি। হুন্ডির মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে ওই ব্যক্তির নামে। আর সেই লেনদেনের পিছনে কোনও বড় বেআইনি চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা যাচ্ছে।

কতজন আধিকারিক অভিযানে?

স্থানীয় সূত্র অনুসারে জানা যাচ্ছে যে, তিনটি গাড়িতে করে পাঁচজন ইডি আধিকারিক এবং ছয়জন সিআইএসএফ (CISF) জওয়ান ওই ব্যক্তির বাড়িতে প্রবেশ করেন। সকাল থেকেই দীর্ঘ সময় ধরে বাড়ির ভিতরে চলছে জিজ্ঞাসাবাদ। জানা যাচ্ছে যে, তল্লাশির পাশাপাশি নথিপত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

ওই এলাকার বাসিন্দাদের দাবি, ওই পরিবার বহুদিন ধরেই সেখানে থাকে। তবে খুব একটা সবার সাথে মেশে না ওই পরিবারের কেউই। প্রতিবেশীরা আরও জানিয়েছেন যে, বাইরের লোকজনের আনাগোনাও খুব একটা চোখে পড়েনি তাঁদের। এই অভিযান শুরু হওয়ার পর থেকেই এলাকায় কৌতূহল এবং চাপা উত্তেজনা তৈরি হয়েছে।

ইডি সূত্রে ইঙ্গিত যে, হুন্ডির মাধ্যমে টাকা পাচার অথবা বেআইনি লেনদেনের কোনও যোগসূত্র পাওয়া গেলে তদন্তের পরিধি আরও বাড়তে পারে। আপাতত অভিযান চলছে, এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+