সুদীপ্ত সেনের কাছ থেকে দেড় কোটি টাকা 'প্রোটেকশন মানি' নিয়েছেন, সারদা কাণ্ডে চার্জশিটে নাম নলিনী চিদম্বরমের

সারদা কাণ্ডে চার্জশিট জমা দিল ইডি। তাতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বমের। ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে সুদীপ্ত সেনের কাছ থেকে দেড় কোটি টাকা প্রোটেকশন মানি নিয়েছিলেন তিনি।

তবে জেরায় নলিনী চিদম্বরম জানিয়েছিলেন সেই টাকা তিনি আইনজীবী হিসেবে পরামর্শ দিতে নিয়েছিলেন। যদিও সেই কনসাল্টেন্সি ফির কোনও প্রমাণ তিনি দেখাতে পারেননি। ২০১১-১২ সালে সেই টাকা নিয়েছিলেন নদিনী। সেসময় কেন্দ্রীয় মন্ত্রী পদে ছিলেন তাঁর স্বামী পি চিদাম্বরম।

Nalini chidambaram

কিন্তু চার্জশিট দেওয়ার পরেও আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় ইডিকে। কেন ১১ বছর লেগে গেল এই মামলার চার্জশিট দিতে তা প্রশ্ন করেন বিচারক। কীভাবে দুর্নীতি হয়েছিল। কী ভাবে নলিনী চিদাম্বরম যুক্ত তা নিয়েও বিচারক প্রশ্ন করেন।

সেকারণে এদিন বিচারক ইডির দেএয়া চার্জশিট দেখতে চান নি। একজন সিএ-র বিরুদ্ধে এভাবে চার্জশিট। ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলের বিচারক। নোটিস দিয়ে ডেকে তিনি বিস্তারিত জানবেন তবে এই চার্জশিট দেখবেন বলে জানিয়েছেন বিচারক।

এমনকী ইডির আইনজীবীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারক। কোনও রকম কগনিজেন্স নেবেন না জানিয়ে দিয়ে এদিন ইডির পেশ করা চার্জশিট দেখননি বিচারক। নলিনী চিদাম্বরম দাবি করেছিলেন তিনি কনসাল্টেন্সি ফি হিসেবে সেই টাকা নিয়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য এই কাণ্ডে ইডি নলিনী চিদম্বরমকে জেরাও করেছে বেশ কয়েকবার। তার বিরুদ্ধে চিটফান্ডের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় ধৃত এবং মূল অভিযুক্ত সুদীপ্ত সেন এখনও জেলে রয়েছেন। এই কাণ্ডে দীর্ঘদিন জেলে ছিলেন কুণাল ঘোষও। শাসক দলের একাধিক নেতার নাম জড়িয়ে রয়েছে এই মামলায়। সারদা চিটফান্ডে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে শা সক দলের নেতাদের

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+