Sheikh Shahjahan: 'দাদাগিরি' চালাতে প্রভাবশালী বিধায়ককে গাড়ি দেন শেখ শাহজাহান! দাবি ইডির চার্জশিটে
Sheikh Shahjahan: সন্দেশখালির (Sandeshkhali) 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের একের পর এক কেলেঙ্কারির তথ্য সামনে আসছে। আর এর মধ্যে নাম জড়াচ্ছে শাসকদলের এক প্রভাবশালী বিধায়কের। শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আর সেখানে একের পর এক চাঞ্চল্যকর দাবি। গত কয়েকদিন আগে ইডির উপর হামলায় শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই।

চার্জশিটে ইডির দাবি, সন্দেশখালিজুড়ে রাজ চলত প্রভাবশালী এই তৃণমূল নেতার। আর সেই সময় কারবার চালাতে প্রভাবশালী ওই বিধায়কে গাড়ি পর্যন্ত উপহার হিসাবে দেন। মূলত বিধায়ককে হাতে রাখতেই তা দেওয়া হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তবে শাসকদলের সেই বিধায়ক কে তা অবশ্য স্পষ্ট করা হয়। শুধু ওই বিধায়ককেই নয়, এলাকায় দুর্নীতি চালিয়ে যেতে বিভিন্ন সময়ত মন্ত্রী এবং বিধায়কদের নানা ধরনের দামি উপহার শেখ শাহজাহান দিত বলেও চার্জশিটে দাবি করেছে তদন্তকারী সংস্থা।
শাসকদলের যে বিধায়কে গাড়ি উপহার হিসাবে দিয়েছিলেন শাহজাহান, তা নিজের নামে কেনেননি। এমনকি ওই বিধায়কের নামেও নেই। গাড়িটি বিএন বোসের নামে রয়েছে বলে ইডির চার্জশিটে দাবি। এবং গাড়ির টাকাও ওই ব্যক্তি দিয়েছিলেন বলে জানাতে পারা যায়।
সন্দেশখালিতে একাই 'রাজত্ব' করতেন শাহজাহান। সেখানে কোনও মন্ত্রী কিংবা বিধায়কের প্রভাব খাটত না। এমনকি এলাকার সাংসদেরও বলার কিছু ছিল না। একাধিকবার তদন্তে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জমা দেওয়া চার্জশিটে সেই দাবিই বারবার জানিয়েছে গোয়েন্দারা।
এমনকি কীভাবে কালো টাকা সাদা করার ছক তৈরি করেছিল প্রভাবশালী ওই তৃণমূল নেতা তাও উল্লেখ করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। সিবিআই।
ইডির উপর হামলার ঘটনায় চার্জশিট জমা দেন তদন্তকারীরা। সেখানে সিবিআই'য়ের দাবি, ঘটনার দিন শাহজাহানের বাড়িতে একাধিক আগ্নেয়াস্ত্র লুকানো ছিল। তা জানতে ইডির আধিকারিকদের হাতে না পড়ে যায় সেজন্য প্ল্যান করে হামলা করানো হয় বলে চার্জশিটে দাবি। এই ঘটনায় তাঁর ভাই এবং ঘনিষ্ঠ আলমগিরির নাম উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে। এরপরেই ইডির চার্জশিটে চাপ বাড়ছে ধৃত প্রভাবশালী এই তৃণমূল নেতার।












Click it and Unblock the Notifications