রাত পর্যন্ত নিজাম প্যালেসে বৈঠক, এবার নারদ কাণ্ডে চার্জশিট পেশ করতে চলেছে ইডি
নারদ কাণ্ডে (narad sting operation) সিবিআই (cbi)-এর চার্জশিটের পরে এবার তৎপরতা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ed)। দিল্লি থেকে ইডির একাধিক দল এসে প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে বৈঠকও করেছে। চলছে অভিযুক্তদের স
নারদ কাণ্ডে (narad sting operation) সিবিআই (cbi)-এর চার্জশিটের পরে এবার তৎপরতা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ed)। দিল্লি থেকে ইডির একাধিক দল এসে প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে বৈঠকও করেছে। চলছে অভিযুক্তদের সম্পত্তি নিয়ে তদন্তও।

দিল্লি থেকে এসেছে ইডির দুটি দল
নারদ কাণ্ডে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাজে গতি আনতে দিল্লি থেকে কলকাতায় এসেছে দুটি দল। সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার দিল্লি ও কলকাতার ইডির আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বৈঠক করেন। রাত পর্যন্তও চলে বৈঠক। কীভাবে তদন্তের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি নিয়ে তদন্ত
সূত্রের খবর অনুযায়ী, ইডির আধিকারিকরা বর্তমানে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রস শোভন চট্টোপাধ্যায় ছাড়াও প্রাক্তন আইপিএস মির্জার সম্পত্তি নিয়ে তদন্ত করার পাশাপাশি এইসব অভিযুক্তের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি বাজেয়াপ্ত করার জোড়জোড় করছেন। এছাড়াও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে আত্মীয়, ঘনিষ্ঠদের সম্পত্তির হিসেবও। অভিযুক্তরা আইনি পথে যে টাকা রোজগার করেছেন, তার সঙ্গে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলিয়ে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি এই তদন্তের কাজ শেষ করা হবে। না মিললে, এই সব অভিযুক্তের বিরুদ্ধে আলাদা মামলা করা হবে। সেক্ষেত্রে নতুন করে হাজত বাসও হতে পারে।

রিপোর্ট চূড়ান্ত
সূত্রের খবর অনুযায়ী, ইডি তাদের রিপোর্ট প্রায় চূড়ান্ত করে ফেলেছে। খুব তাড়াতাড়ি তা আদালতে পেশ করা হবে। পাশাপাশি আদালতের অনুমতি নিয়ে আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করা হবে। এব্যাপারে সবরকমের আইনি প্রক্রিয়াও চূড়ান্ত করা হচ্ছে ইডির তরফ থেকে। সিবিআই এতদিন চার্জশিট পেশ না করায় ইডির তদন্ত থমকে গিয়েছিল বলেও বলছেন অনেকে।

নারজ কাণ্ডে সুপ্রিম কোর্টে যেতে পারে সিবিআই
সোমবার ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নারদ মামলার শুনানি হবে। তবে সূত্রের খবর অনুযায়ী, সিবিআই নারদ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে। ইতিমধ্যেই তারা নারদ মামলা নিয়ে ক্যাভিয়েট দাখিল করেছে সর্বোচ্চ আদালতে।












Click it and Unblock the Notifications