একাধিক বিদেশি ব্যাঙ্ক থেকে টাকা সুকন্যার কোম্পানিতে, কেষ্টর ১২১ কোটি টাকার সম্পত্তির হদিশ

স্ত্রী, মে পরিবারের লোকেদের নামে বিপুল সম্পত্তি কিনেছেন অনুব্রত মণ্ডল

অনুব্রত মণ্ডলকে জেরা করতে করতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসতে শুরু করেছে ইউি। প্রথম থেকেই ইডির নজরে ছিল তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের দুটি কোম্পানি। বিদেশের একাধিক অ্যাকাউন্ট থেকে সুকন্যার অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে। কেষ্ট মণ্ডলের ১২১ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে। শুধু নিজের নামে নয় নিজের পরিবারের লোকেদের নামেও বিপুল সম্পত্তি রয়েছে। সবটাই গরুপাচারের টাকা থেকে বলে অনুমান ইডির আধিকারীকদের।

সুকন্যার অ্যাকাউন্টে বিদেশী ব্যাঙ্কের যোগ

সুকন্যার অ্যাকাউন্টে বিদেশী ব্যাঙ্কের যোগ

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার দুই কোম্পানিতে টাকা কোথা থেকে আসত তা নিয়ে আজ দীর্ঘ জেরা করেছে ইডি। সূত্রের খবর একাধিক বিদেশী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে অনুব্রত মণ্ডলের মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সেই টাকা কারা পাঠাত। এবং কেন পাঠাত তা জানতে চাওয়া হয়েছিল কেষ্টর কাছ থেকে। সুকন্যা মণ্ডলের দুই কোম্পানি নীড় ডেভেলপার প্রাইভেট লিমিটেড এবং এএনএম অ্যাগ্রোকেম ফুডস প্রাইভেট লিমিটেড এই দুটি অ্যাকাউন্টে বিপুল টাকা ঢুকেছে বিদেশ থেকে। গরু পাচারের কালো টাকা ঘুর পথে সেই দুই কোম্পানিতে যেত কিনা তা নিয়ে জেরা করা হয়েছে কেষ্টকে।

অনুব্রতর বিপুল সম্পত্তির হদিশ

অনুব্রতর বিপুল সম্পত্তির হদিশ

তদন্তকারীরা ২ দিন ধরে জেরা করে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। মোট ১২১ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তারমধ্যে মেয়ের নামে স্ত্রীর নামে সম্পত্তিও রয়েছে। অনুব্রত মণ্ডলের স্ত্রীর নামে রয়েছে ৬টি এবং মেয়ের মামে রয়েছে ২৬টি সম্পত্তি আবার নিজের নামে রয়েছে ২৪টি সম্পত্তি। বীরভূম থেকে দক্ষিণ ২৪ পরগনা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেষ্টর সম্পত্তি।

কার নামে কত সম্পত্তি

কার নামে কত সম্পত্তি

অনুব্রত মণ্ডলের একার নামেই রয়েছে ২৪টি সম্পত্তি। মেয়ে সুকন্যার নামে রয়েছে ২৬টি এবং স্ত্রীর নামে রয়েছে ৬টি সম্পত্তি। আবার অনুব্রত মণ্ডলের বোন শিবানী ঘোষের নামে ১২টি সম্পত্তি এবং আত্মীয় কমলকান্তি ঘোষের নামে পাঁচটি, রাজা ঘোষের নামে ৯টি এবং পারমিতা ঘোষের নামে ৪টি সম্পত্তি রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। শুধু আত্মীয় নয় নিজের ঘনিষ্ঠ লোকেদের নামেও সম্পত্তি কিনে রেখেছেন কেষ্ট মণ্ডল।
তাঁর ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের নামে ৩২টি, তাঁর স্ত্রী মহুয়ার নামে ২টি এবং বিদ্যুৎ বরণে মেয়ে অনুশ্রীর নামেও একটি সম্পত্তির হদিশ মিলেছে।

ডিড ভ্যালু কমিয়ে দেখানো

ডিড ভ্যালু কমিয়ে দেখানো

অনুব্রত মণ্ডলের সম্পত্তির ফুলে ফেঁপে উঠেছিল ২০১৩ সালের পর থেকে। ইডি জানতে পেরেছে ৯ কোটি টাকার সম্পত্তি কিনলেও সেটা ডিডে কম ভ্যালু করে ৬ কোটি টাকা দেখানো হয়েছে। ২০১৩ সালে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের কোম্পানির নামে ২৩ লক্ষ টাকার সম্পত্তি কেনা হয়েছিল। সেটার ডিডি ভ্যালু কমিয়ে ৮ লক্ষ টাকা দেখানো হয়েছিল। বোলপুর, গয়েশপুর থেকে দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত ছড়িয়ে রয়েছে কেষ্ট মণ্ডলের সম্পত্তি। ইডির অনুমান কালো টাকা সাদা করতেই এই সম্পত্তি গুলি কেনা হত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+