সায়গলের ফোনেই গরু পাচারকারীদের সঙ্গে কথা বলতেন অনুব্রত! বিস্ফোরক ইডি
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক স্বীকারোক্তি প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের। ফোনের কল রেকর্ড নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। চার্জশিটে এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বৃহস্পতিবার গরু পাচার মামলাতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা।
প্রায় দুশোরও বেশি পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। আর সেখানে কল রেকর্ডের একাধিক তথ্য দেওয়া হয়েছে। সায়গল হুসেনের কল রেকর্ডের তথ্য জমা দেওয়া হয়েছে চার্জশিটে। ইডির দাবি, গরুপাচারকারীরা প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফোনের মাধ্যমেই কথা বলতে অনুব্রতর সঙ্গে।

এমনকি এই বিষয়ে চাঞ্চল্যকর স্বীকারোক্তি সায়গল হোসেন দিয়েছে বলেও চার্জশিটে তদন্তকারী সংস্থা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, একাধিক তৃণমূল বিধায়করা তো বটেই, এমনকি পুলিশ আধিকারিকরাও সায়গল হুসেনের ফোনে ফোন করে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতেন বলেও ইডির চার্জশিটে দাবি করা হয়েছে বলে জানা গিয়েছে।
পাশপাশি চার্জশিটে সায়গল এবং গরু পাচারকারীদের ফোনের কল রেকর্ডও ইডির তরফে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর এই তথ্য সামনে আসার পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

কড়া ভাষায় একযোগে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি এবং কংগ্রেস। মাথাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বাম নেতৃত্ব। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, লম্বা জাল ছড়িয়েছে। তাই একটু সময় লাগছে। ব্যাপারটা অনেক বড়। এর মধ্যে কোটি কোটি টাকা জড়িয়ে রয়েছে। উদ্ধার করতে একটু সময় লাগছে। তবে এই লোকগুলি যে যুক্ত ছিল তা নিয়ে প্রথম থেকে সন্দেহ ছিল। কিন্তু প্রমাণ জোগাড়ে একটু টাইম লেগেছে বলে দাবি দিলীপ ঘোষের।

অন্যদিকে কংগ্রেস নেতা কৌস্তব বাগচীর দাবি, আগে থেকেই বোঝা গিয়েছিল! এত সম্পত্তি-টাকার প্রাচুর্জ। এটা এক্সপেকটেড একটা বিষয় ছিল বলেই দাবি তাঁর। তবে তদন্তে আরও গতির প্রয়োজন আছে বলে দাবি কংগ্রেস নেতার। পাশাপাশি ইডির চার্জশিটে বিএসএফের দিকেও আঙুল তোলা হয়েছে।
একাংশের মদতেই সিন্ডিকেটের মাধ্যমে সীমান্তে গিরু পাচার চলত বলে দাবি করা হয়েছে। এজন্যে টোকেন দেওয়া হত বলেও বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এমনকি রাত ১১ টা থেকে তিনটের মধ্যে এই পাচার চলত। এজন্যে মুর্শিদাবাদের কয়েকটি নদী পথের রুট ছিল বলেও দাবি করা হয়েছে দিল্লির রাউস অ্যাভিনিয় কোর্টে জমা দেওয়া চার্জশিটে বলা হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications