নিয়োগ দুর্নীতিতে মন্ত্রী চন্দ্রনাথের অস্বস্তি বাড়ল, ইডি বাজেয়াপ্ত করল ৩.৬ কোটি টাকার সম্পত্তি
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তাঁর পরিবারের প্রায় ৩.৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল। বোলপুরের ১০টি সম্পত্তি, যেমন বাড়ি, ফ্ল্যাট, জমি ও বাজার মন্ত্রী, তাঁর স্ত্রী ও দুই ছেলের নামে রেজিস্ট্রিকৃত।
ইডি গত শুক্রবার বাজেয়াপ্ত সম্পত্তির নথি কলকাতার সিবিআই বিশেষ আদালতে জমা দিয়েছে।

ইডি আধিকারিকরা জানান, এসব সম্পদের মূল্য ক্রয়মূল্যের ভিত্তিতে হিসেব করা হয়েছে। ইডি ছয় মাস আগে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেছিল।
গত বছর ৬ সেপ্টেম্বর চন্দ্রনাথ আদালতে আত্মসমর্পণ করেন। ইডি তাঁকে হেফাজতে চাইলেও, আদালত নির্দিষ্ট শর্তে জামিন মঞ্জুর করে। মন্ত্রীর নাম মামলার অপর অভিযুক্ত কুন্তল ঘোষের বাজেয়াপ্ত করা ডায়েরি থেকে সামনে আসে। তাঁর নাম সামনে আসতেই ইডি চন্দ্রনাথের বোলপুর ও কলকাতার বাসভবনে তল্লাশি চালিয়ে ৪১ লক্ষ টাকা নগদ-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে।












Click it and Unblock the Notifications