কোটি কোটি টাকা কামিয়েছে, তৃণমূল নেতাদের জেলে যেতে হবে, কটাক্ষ করলেন দিলীপ ঘোষ
তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। এসএসসি দুর্নীতি মামলায় সম্পূর্ণ প্যানেল বাদ গেল। কলকাতা হাইকোর্ট সোমবার রায় দিয়েছে। সেই রায়ের ভিত্তিতে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছেন বিজেপি নেতা।
তৃণমূল কংগ্রেসকে এজন্য ভুগতে হবে। মানুষের অধিকার, ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে। এমনই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। টাকা দিয়ে চাকরি কেনাবেচা হয়েছে। এই অভিযোগ দীর্ঘ সময় ধরেই উঠছিল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।

দিলীপ ঘোষ বলেন, " হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। তৃণমূল নেতাদের জেলে যেতে হবে।" এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন, তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট হয়ে গিয়েছেন।
এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ভোট এসে গেলে উনি টার্গেট হন খালি। এখন বাঘিনী, ভোট হয়ে গেলে উনি বিড়াল হয়ে যান। আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একা দেখুন কেমন ঘিরে ফেলেছে। যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। আর কোনও সহমর্মিতা পাবে না। পুরো বাংলা সমাজকে দুর্নীতিতে ছেয়ে দিয়েছেন। নেতাদেরকে চোর বানিয়েছেন। চোরেদেরকে নেতা বানিয়েছেন। এই প্রায়শ্চিত্ত ওনাকেই করতে হবে। উনি ভাবছেন বেঁচে যাবেন। কোনও রাস্তা নেই।
"পালশিটে আমাদের কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে মারপিট করিয়েছে! যত নির্বাচন এগিয়ে আসছে ততই হারের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ফলে তারা হিংস্র হয়ে উঠছে।" বলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার বর্ধমানের মির্জাপুর স্কুল ময়দানে প্রাতঃভ্রমণ সেরে দেওয়ানদিঘি মোড়ে চা চক্রে যোগ দেন তিনি।












Click it and Unblock the Notifications