Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Insaaf Brigade: ১৬ বছর পর 'লাল ঝড়ে'র আশা ব্রিগেডে! জোট নিয়ে অবস্থান স্পষ্ট করবে আলিমুদ্দিন?

Insaaf Brigade: রাত পোহালেই ব্রিগেড বামেদের! দীর্ঘ প্রায় ১৬ বছর 'ব্রিগেড চলো'র ডাক দিয়েছে ডিওয়াইএফআই। প্রথমদিন থেকে এই সভা ঘিরে একাধিক জটিলতা তৈরি হয়েছিল। আর সেই সমস্ত জটিলতা কাটিয়ে রবিবার সকালেই ব্রিগেডের মঞ্চে একজোট হবেন বাম নেতা-কর্মীরা।

যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করা হচ্ছে মঞ্চ (Insaaf Brigade) । ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে আসতে শুরু করেছে বাম নেতা-কর্মীরা। এমনকি দক্ষিনবঙ্গ থেকেও বহু নেতা-কর্মী ময়দানে চলে এসেছেন বলেই খবর।

Insaaf Brigade:

Insaaf Brigade: চলছে মঞ্চ তৈরির কাজ

এবার ব্রিগেডের (Insaaf Brigade) ময়দানে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। যেদিকে মঞ্চ হয় তার উলটোদিকে এবার মঞ্চ তৈরি হচ্ছে। আর তা হচ্ছে পার্কস্ট্রিটের দিকে, ভিক্টোরিয়া হাউস এর দিকে মুখ করে। আগে থেকে মঞ্চ তৈরির অনুমতি ছিল না। একেবারে শেষ বেলায় চলছে মঞ্চ তৈরির কাজ।

জানা গিয়েছে, 32 ফুট বাই 24 ফুট/ মঞ্চের দুটো টায়ার থাকবে। রোস্টম (যেখানে বক্তব্য রাখা হবে) 8 ফুট বাই 8 ফুট হবে, মঞ্চের ডান দিকে এবং বাঁদিকে দুটো আলাদা মঞ্চ। 40ফুট বাই 40 ফুট। এই মঞ্চ দুটোতে শহীদ পরিবারের সদস্যরা থাকবে। থাকবেন বাম নেতৃত্বরা। ব্রিগেড এবং রাস্তায় মাইক থাকবে। সব মিলিয়ে ৬৫০ টা মাইক থাকবে।

Insaaf Brigade: তৈরি হয়েছে তাবু

রানী রাসমণি রোডের একটা লেনে এবং ধর্মতলার মেট্রো চ্যানেলের পেছনে অস্থায়ী তাবু তৈরি করা হয়েছে। যে সমস্ত কর্মীরা ধীরে ধীরে কলকাতার উদ্দেশ্যে আসছেন তাদের থাকার জন্যেই এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দলীয় কার্যালয় তৈরি রাখা হয়েছে।

সেখানেও নেতা-কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। ওয়াই চ্যানেল ও পার্টি অফিসগুলোতে কর্মীদের রাখা হয়েছে। রয়েছে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও। যা খবর, ইতিমধ্যে মুর্শিদাবাদ সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা আসছেন। অন্যদিকে শিলিগুড়ি, রায়গঞ্জ, দুই দিনাজপুর থেকেও কর্মীরা কলকাতায় পউচগে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Insaaf Brigade: তৈরি মিছিলের রুট

২০০৮ সালের পর ২০২৪। ১৬ বছর পর ব্রিগেড (Insaaf Brigade) বামেদের। ফলে চাঙ্গা নেতা-কর্মীরা। রবিবার কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে রুট তৈরি। জানা যাচ্ছে, রবিবার সাতটা মিছিল হবে। শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা থেকে মিছিলগুলি আসবে। সকাল থেকেই ময়দানে থাকবে শতরূপ, উষসী, সুজন চক্রবর্তীর মতো একাধিক বাম শীর্ষ নেতা।

Insaaf Brigade: খুবই গুরুত্বপূর্ণ

লোকসভা নির্বাচনের আগে বামেদের এই সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্বাচনের আগে একজোট বিজেপি বিরোধী সমস্ত শক্তিগুলি। জাতীয় মঞ্চে এক আসনে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস। বাংলায় জোট প্রশ্নের মুখে। এই অবস্থায় ব্রিগেডের মঞ্চ থেকে বাম নেতৃত্ব কি বার্তা দেন সেদিকেই নজর সবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+