ভোটের সময় কেন্দ্রীয় জওয়ানদের হাতে বাংলার মহিলারা নিগৃহীত? প্রতিবাদে সরব তৃণমূল

বাংলার মহিলাদের সম্ভ্রম নষ্ট করছে কেন্দ্রীয় জওয়ানরা। ভোটের দায়িত্ব পালন করতে আসা কেন্দ্রীয় বাহিনী মহিলাদের শ্লীলতাহানি করছে। এই অভিযোগ আবার উঠল। তৃণমূল কংগ্রেসের রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ভিডিও বার্তায় তুলোধোনা করেছেন কেন্দ্রীয় বাহিনীকে।

দিল্লি থেকে বাংলায় এবার সবচেয়ে বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। লোকসভা ভোটে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করার জন্য বাহিনী পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু বাহিনীর জওয়ানরা মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করছেন। এই অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়।

shashi Panja

উলুবেড়িয়া, হুগলিতে জওয়ানের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ উঠেছে। ওই জওয়ানকে গাছে বেঁধে মারধর করা হয়। একাধিক জওয়ানয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে। নিরাপত্তার দায়িত্বে আসা জওয়ানদের উপর তাহলে কীভাবে ভরসা রাখা যায়? এই প্রশ্ন তুলেছে তৃণমূল।

গতকাল প্রধানমন্ত্রী রাজ্যে এসেছিলেন। গতকাল উলুবেড়িয়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের হাতে নিগৃহীত এক মহিলা। হুগলির জাঙ্গিপাড়ায় গতকাল রাতে আরও একটি ঘটনা ঘটেছে। জওয়ান মহিলার বাড়িতে ঢুকে তার উপর অত্যাচার করেছে বলে অভিযোগ। এই নিয়ে আক্রমণাত্মক রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

বিজেপির দিকে আঙুল তুলেছেন তিনি। রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট চলবে। সেই বিষয়টি বিজেপি চাইছে না বিজেপি। বিএসএফ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাংলার মহিলাদের নিগৃহীত করছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করছে তৃণমূল। নির্বাচন কমিশনের কাছে দলের তরফে অভিযোগ জানানো হয়েছে। অন্যান্য রাজনৈতিক দল কেন প্রতিবাদ করছে না? বাংলার মা বোনদের অসম্মানের বিরুদ্ধে তারা কেন চুপ? প্রশ্ন তুলছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+