Durgapur: বিয়েবাড়িতে রক্তারক্তি! মেয়ের বিয়েতে মদ খেয়ে গান চালানো নিয়ে বরযাত্রীর সঙ্গে বচসা; গুলি করে খুন ১

Durgapur: বিয়েবাড়ির মরসুম চারিদিকে। কিন্তু দুর্গাপুরে বিয়েবাড়িতেই ধুন্ধুমার পরিস্থিতি। ঝরল রক্তও। জানা গিয়েছে, বরপক্ষ ও কনেপক্ষর মধ্যে বচসা চরমে ওঠে। এতটাই বড় আকার ধারণ করে, যে তাতে হাতাহাতি থেকে গুলি পর্যন্ত চলে বলে অভিযোগ। রক্তারক্তি কাণ্ড হয় বিয়ের অনুষ্ঠানের মাঝেই। সবশেষে মৃত্যুও হয় এক তরুণের। ঘটনায় তীব্র চাঞ্চল্য পড়ে গিয়েছে গোটা এলাকায়।

কিন্তু কী থেকে হল বচসা? পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অমরাবতী সংলগ্ন ভ্যামবে কলোনি হরি মন্দির এলাকায় চলছিল বিয়েবাড়ি। শনিবার রাতে ছিল সেখানে মেয়ের বিয়ে। আসানসোল থেকে আসেন বরযাত্রীরা। স্বাভাবিকভাবেই বিয়েবাড়িতে নাচ গানের আয়োজনও ছিল। বরযাত্রীরা আসার কিছুক্ষণ পরেই পছন্দসই গান চালানো নিয়ে কনেপক্ষর সঙ্গে শুরু হয় বচসা।

durgapur

অভিযোগ, গান বদলাতে রাজি হয়নি কনের তরফের লোকজন। সেখান থেকেই অশান্তির সূত্রপাত। বচসা ধীরে ধীরে হাতাহাতিতে পর্যন্ত গড়ায়। ভিডিওতে দেখা যায়, লাঠি নিয়েও এসেছেন কেউ কেউ। ভাঙচুর করা হয় বিয়েবাড়ির প্যান্ডেলও। এক যুবককে খুনের অভিযোগ করেছে কনেপক্ষ। তাদের দাবি, গুলি করে খুন করা হয়েছে আশিষ বেদ নামে বছর কুড়ির এক যুবককে।

গুলির শব্দও শোনা গিয়েছে বলে দাবি এলাকাবাসীর। প্রত্যক্ষদর্শীদের দাবি, কনের বাড়ির আত্মীয় ওই যুবককে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর মদের বোতলও। তবে ঠিক কী কারণে এই মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য যুবকের মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় নিউ টাউনশিপ থানার পুলিশ। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা ওই এলাকায়।

মেয়ের বাবার দাবি, "লোকজনকে খাবার বিতরণ করছিলাম। ওদিকে ঝামেলা চলছিল বলে খবর পেলাম। পাণ্ডবেশ্বর থেকে বরের বাড়ির লোক এসেছিল। রাত ১টার সময় গুলি করে খুন করা হয়। মদ খাবে বলে নিয়ে এসেছিল বরপক্ষের লোকজনেরা। অভিযুক্ত অক্ষয়ের বাবাকেও ধরেছে পুলিশ। অক্ষয়ের শাস্তি দাবি করছি।" সূত্রের খবর, নিউ টাউনশিপ থানার পুলিশ অক্ষয় বেদ নামে একজনকে আটকও করেছে। এছাড়াও আরও বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলেও জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+