দুর্গাপুরের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া এক সপ্তাহ পর ছাড়া পেলেন হাসপাতাল থেকে

প্রায় সপ্তাহখানেক হাসপাতালে থাকার পর অবশেষে দুর্গাপুর কাণ্ডে নির্যাতনের শিকার ডাক্তারি ছাত্রীটি ছুটি পেয়ে হস্টেলে ফিরেছেন। তার সঙ্গে রয়েছেন মা এবং হাসপাতাল থেকে পাঠানো একজন নার্স।

এদিকে, মেয়েকে হাসপাতাল থেকে ছাড়ানোর পর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সঙ্গে দেখা করতে নির্যাতিতার বাবা ওড়িশায় ফিরে গিয়েছেন। গত শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েই ওই ডাক্তারি পড়ুয়া তরুণী নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে।

জানা গিয়েছিল, তাঁকে গণধর্ষণ করা হয়েছিল। এই ঘটনার পর থেকেই তিনি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে মাঝে পুলিশের তরফে জানানো হয় যে ঘটনাস্থলে অনেকে থাকলেও নির্যাতন নাকি একজনই করেছে।

ধৃতদের মধ্যে পাঁচজনই দুর্গাপুরের ওই বেসরকারি মেডিকেল কলেজের নিকটবর্তী গ্রামের বাসিন্দা। পরবর্তীতে তরুণীর সহপাঠী এক বন্ধুকেও গ্রেফতার করা হয়। বর্তমানে সকলেই পুলিশি হেফাজতে রয়েছে।

নির্যাতিতা তরুণীর বাবা শুরু থেকেই বলে এসেছেন, মেয়ের গোপন জবানবন্দি নেওয়া শেষ হলেই তিনি মেয়েকে নিয়ে ওড়িশা ফিরে যাবেন। দিন দুয়েক আগেই তরুণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর শুক্রবার বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। এখন দেখার কবে মেয়েকে নিয়ে নির্যাতিতার পরিবার ওড়িশায় ফিরে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+