Durga Puja 2021: ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলেই সিঁদুর খেলা থেকে অঞ্জলি দেওয়ার সুযোগ! নয়া নির্দেশিকা
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দুর্গাপুজো সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানি শেষে আদালত মন্ডপের অঞ্জলি দেওয়া থেকে শুরু করে অন্যান্য পুজোর উপাচারে ছাড় দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ ব
বাংলায় দুর্গাপুজোতে ঢাকে কাঠি! একেবারে শেষ পর্যায়ে প্রস্তুতি। যদিও বেশ কিছু মন্ডপে শুরু হয়ে গিয়েছে উদ্বোধন। আর প্রস্তুতির শেষ পর্যায়ে দুর্গাপুজো নিয়ে নয়া নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দুর্গাপুজো সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানি শেষে আদালত মন্ডপের অঞ্জলি দেওয়া থেকে শুরু করে অন্যান্য পুজোর উপাচারে ছাড় দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ।
আদালতের এহেন নির্দেশিকাতে কিছুটা হলেও স্বস্তিতে পুজো উদ্যোক্তারা।

নয়া নির্দেশিকা আদালতের
শুনানি শেষে নয়া নির্দেশিকা আদালতের। সিঁদুর খেলা , অঞ্জলী -আরতি সহ সমস্ত উপাচার করতে পারবে পুজো কমিটিগুলি। বড় প্যান্ডেলের ক্ষেত্রে একসঙ্গে ৪৫ জন এবং সর্বাধিক ৬০ জন আর ছোট প্যান্ডেলের ক্ষেত্রে একসঙ্গে ১০ জন এবং সর্বাধিক ১৫ জন উপাচারগুলিতে অংশগ্রহণ করতে পারবেন। এমনটাই নির্দেশিকাতে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে যে, নামের তালিকা আগে থেকে প্রস্তুত করতে হবে। তবে যারা এই অঞ্জলি থেকে পুজার উপাচারে অগশ নেবেন তাঁদের
সবার টিকার দুটি ডোজ থাকতে হবে, এবং সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। এমনকি সিঁদুর খেলাতে অংশ নিতে গেলেও ডবল ডোজ নিতে হবে।
নিয়ম মানা না হলে পুলিশ পুজোর অনুমতি বাতিল করতে পারবে।

মন্ডপে ঢোকাতে নিষেধাজ্ঞা
মন্ডপে ঢোকার ক্ষেত্রে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। বাইরে থেকে প্রতিমা দর্শন করতে হবে বলে জানিয়েছে আদালত। সেই অনুযায়ী পুজো মন্ডপগুলি প্রস্তুতিও শুরু করেছে। দূর থেকে যাতে পুজো মন্ডপগুলি দেখা যায় এবং প্রতিমা দর্শন করা যায় সেদিকে তাকিয়ে মন্ডপগুলিকে তৈরি করা হয়েছে।

১১ দফা গাইডলাইন
পুজো মুখে ১১ দফা গাইডলাইন প্রকাশ করেছে নবান্ন। করোনা পরিস্থিতি বাংলাতে নিয়ন্ত্রণে থাকলেও এখনও চলে যায়নি। এমনকি থার্ড ওয়েভের একটা সতর্কবার্তাও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এই অবস্থায় কিছুটা হলেও সতর্ক রাজ্য প্রশাসন। আর সেই লক্ষ্যেও এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট করে বলে দেখা হয়েছে যে মন্ডপ খোলামেলা করতে হবে। স্যানিটাজারের ব্যবস্থা রাখতে হবে। এমনকি মাস্ক ছাড়া যে যাতে পুজো মন্ডলের ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। এছাড়াও জমায়েত রুখতে বিশেষ ব্যবস্থা পরিকল্পনা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভলেন্টিয়ারতেও করোনার দুটি ডোজ নিতে হবে। পাশাপাশি মন্ডপের ভিতরে যারা ঢুকবে তাঁদের সবাইকে স্যানিটাইজ হতে হবে পাশাপাশি মাস্ক পড়ে থাকতে। আর সেটি ভলেন্টিয়ারদের নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিচারকদের পুজো বিচারের ক্ষেত্রেও জারি করা হয়েছে নির্দেশিকা। এবার আর অনেক গাড়ী নিয়ে আর ঘোরা যাবে না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications