Durga Puja Special Digha Train 2024: দিঘা যাওয়া আরও সহজ! রামপুরহাট, সাঁইথিয়া হয়ে ছুটবে স্পেশাল ট্রেন
Durga Puja Special Digha Train 2024: সামনেই দুর্গাপুজো! আর এই সময় লম্বা ছুটিতে বহু মানুষ বেড়াতে যান। দেশের বিভিন্ন প্রান্তে ছুটি কাটান। সেই তালিকায় অবশ্যই বাঙালির 'দিপুদা' তো আছেই। বুঝলেন না তো! দিঘা-পুরী-দার্জিলিং-য়েও বেড়াতে যান। একেবারে লম্বা হয় ওয়েটিং লিস্ট।
যাত্রীদের প্রবল ভিড় সামলাতে একেবারে হিমশিম খেতে হয় ভারতীয় রেলকে। আর সে কথা ভেবে দুর্গাপুজো, কালীপুজো এবং ছটপুজোর সময় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের (Durga Puja Special Digha Train 2024)।

- Durga Puja Special Digha Train 2024: দিঘা যাওয়া আরও সহজ
তবে এই স্পেশাল ট্রেন দিঘার জন্য চালানো হবে। ছাড়বে মালদহ স্টেশন থেকে। ইতিমধ্যে রেলের (Durga Puja Special Digha Train 2024) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে আগামী ৫ অক্টোবর থেকে মালদহ-দিঘা রুটে স্পেশাল ট্রেন চালানোর কথা বলা হয়েছে। যা চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। ভারতীয় রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এক জোড়া প্রতি সপ্তাহে মালদহ-দিঘা-মালদহ পুজো স্পেশাল চালানো হবে।
- Durga Puja Special Digha Train 2024: কবে কবে চলবে এই ট্রেন?
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মালদহ-দিঘা-মালদহ পুজো স্পেশাল (Durga Puja Special Digha Train 2024) চলবে। প্রতি শনিবার মালদহ থেকে এই পুজো স্পেশাল দিঘার জন্য ছাড়বে। আবার প্রতি রবিবার দিঘা থেকে ছাড়বে এই ট্রেন। যাবে মালদহ পর্যন্ত। ভারতীয় রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মালদহ-দিঘা-মালদহের মধ্যে আপ এবং ডাউনের মধ্যে ৯ টি করে মোট ১৮ টি ট্রিপে এই স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে।
- Durga Puja Special Digha Train 2024: কোন কোন দিনে চলবে?
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ অক্টোবর থেকে এই স্পেশাল ট্রেন মালদহ (Durga Puja Special Digha Train 2024) থেকে চলবে। ট্রেন চলবে ১২ অক্টোবর, ১৯ অক্টোবর, ২৬ অক্টোবর, ২ নভেম্বর, ৯ নভেম্বর, ১৬ নভেম্বর, ২৩ নভেম্বর এবং ৩০ নভেম্বর। অন্যদিকে দিঘা থেকে ৬ অক্টোবর, ১৩ অক্টোবর অর্থাৎ পরের দিনগুলোতে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। দীর্ঘ রাস্তায় একাধিক স্টপেজের কথা জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল সহ আরও বেশ কয়েকটি স্টপেজ আছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ট্রেনের বুকিং শুরু হয়ে গিয়েছে।
রেলের এই সিদ্ধান্তে উত্তরের মানুষের দিঘা আসা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আরও জানতে রেলের কন্ট্রোল রুম কিংবা টিকিট কাউন্টারে যোগাযোগ করতে হবে।












Click it and Unblock the Notifications