দুর্যোগের আশঙ্কা, কন্ট্রোল রুম খুলে তদারকিতে তৎপর রাজ্য, নজরদারি খোদ মুখ্যমন্ত্রী মমতার
শারদোৎসবের পুজোর আনন্দের মাঝেই ফের চিন্তার ভাঁজ ফেলছে আমজনতাকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। এবছর দুর্গাপুজোর সময়েই বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপের আশঙ্কা করা হয়েছে। তার ফলে নবমী, দশমী ও একাদশীর দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ইতিমধ্যেই আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, নবমীর দিন নতুন নিম্নচাপ ঘনীভূত হতে পারে। এর জেরে সমুদ্রও উত্তাল থাকবে। এরফলে ১ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে হাওয়া অফিস।

পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা গত সপ্তাহেই অতিভারী নিম্নচাপের জেরে বিপর্যস্ত হয়েছিল কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চল। জল জমে ব্যাহত হয়েছিল যান চলাচল, ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার পুজোর আগে থেকেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে রাজ্য প্রশাসন।
সর্বক্ষণ সতর্ক প্রশাসন জরুরি পরিষেবা সংক্রান্ত প্রতিটি দপ্তরকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজেও প্রতিনিয়ত পরিস্থিতির দিকে নজর রাখছেন। শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন তিনি।
প্রশাসনিক সূত্রে খবর, দুর্গাপুজোর শুরু থেকে শেষ দিন পর্যন্ত জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। সেখানে থাকছেন একজন সিনিয়র আইএএস আধিকারিক, যিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি, ২৪ ঘণ্টা দায়িত্বে থাকছেন দুইজন করে ডব্লুবিসিএস অফিসার। এর ফলে যেকোনও জরুরি অবস্থায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে মনে করছে নবান্ন।
কন্ট্রোল রুম চালুর পরিকল্পনা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজো উপলক্ষে প্রথম দফায় কন্ট্রোল রুম চালু থাকবে। শুধু দুর্গাপুজো নয়, কালীপুজোর সময় ২০ থেকে ২৪ অক্টোবর ও ছটপুজোয় ২৭ ও ২৮ অক্টোবরও কন্ট্রোল রুম সক্রিয় থাকবে। রাজ্য প্রশাসনের মূল লক্ষ্য একটাই উৎসবের দিনগুলোতে কোনও দুর্যোগ যাতে সাধারণ মানুষের আনন্দ নষ্ট না করতে পারে।
আবহাওয়ার অস্থিরতা সত্ত্বেও রাজ্য সরকার আশ্বাস দিয়েছে, উৎসবের আনন্দ ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন সবরকমবাবে প্রস্তুত রয়েছে। মুখ্যমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে কাজ হওয়ায় আমজনতাও অনেকটাই নিশ্চিন্ত। তবে আবহাওয়ার চোখরাঙানি যে পুজোর আমেজে খানিকটা হলেও দাগ কাটতে পারে, সে আশঙ্কা রয়েই গেল।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications